SPORTS: শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ অধিনায়ক হার্দিক নাকি শুভমান? চলছে জোর জল্পনা

ভারতীয় ক্রিকেট দল এখন জিম্বাবোয়ে সফরে রয়েছে, যেখানে তারা পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলছে। ইতিমধ্যে তিনটি ম্যাচ শেষ হয়েছে, এবং ভারত ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে।
জিম্বাবোয়ের পর, শ্রীলঙ্কা সফর নিয়ে আলোচনা শুরু হয়েছে। বৃহস্পতিবার, BCCI আনুষ্ঠানিকভাবে এই সফরের সূচি ঘোষণা করেছে।
ক্রিকেট বিশ্বে জল্পনা চলছে যে, শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজে হার্দিক পান্ডিয়াকে ভারতীয় দলের অধিনায়ক হিসেবে নিয়োগ দেওয়া হতে পারে।
বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা এবং সাবেক অধিনায়ক রোহিত শর্মা অন্তর্জাতিক টি-২০ ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর এই নেতৃত্বের প্রশ্ন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
প্রাথমিকভাবে মনে করা হয়েছিল শুভমান গিল নেতৃত্বের দায়িত্ব পেতে পারেন, কারণ জিম্বাবোয়ে সফরে তিনি ভালো খেলেছেন এবং দলকে নেতৃত্ব দিয়েছেন।
কিন্তু নতুন তথ্য অনুযায়ী, হার্দিক পান্ডিয়া এই দায়িত্ব পেতে পারেন। বিসিসিআই এখনও আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করেনি।
আসন্ন ভারত বনাম শ্রীলঙ্কা সিরিজের সূচি:
প্রথম টি-২০ ম্যাচ: ২৬ জুলাই, ২০২৪
দ্বিতীয় টি-২০ ম্যাচ: ২৭ জুলাই, ২০২৪
তৃতীয় টি-২০ ম্যাচ: ২৯ জুলাই, ২০২৪