OMG! ৪২ টি পদের জন্য লাইন হাজার চাকরিপ্রার্থীর, ধাক্কাধাক্কিতে পদপিষ্ট হওয়ার উপক্রম!

সম্প্রতি গুজরাটের ভারুচ জেলার একটি রাসায়নিক কারখানায় ওয়াক-ইন ইন্টারভিউয়ের আয়োজন করা হয়েছিল। মাত্র কয়েকটি পদের জন্য আবেদন করতে এসেছিলেন শত শত চাকরিপ্রার্থী। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে করতে ধৈর্য্য হারিয়ে ফেলেন তারা।

দ্রুত ভেতরে ঢোকার চেষ্টায় ভেঙে পড়ে বিল্ডিংয়ের রেলিং।হুড়োহুড়িতে পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়।বেশ কিছু যানবাহনও ক্ষতিগ্রস্ত হয়।

এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, হাতে সিভি নিয়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন চাকরি প্রার্থীরা। হঠাৎ করে তারা গেট ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করতে থাকে। হুড়োহুড়িতে ভেঙে পড়ে রেলিং। কিছু লোক পড়ে যায় মাটিতে।

সূত্রে জানা গেছে, মাত্র ৪২টি শূণ্য পদের জন্য এই ওয়াক-ইন ইন্টারভিউ ডাকা হয়েছিল। অভিজ্ঞতাসম্পন্ন যুবকদের নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল।

শিফট ইনচার্জ: কেমিক্যালে বিই ডিগ্রি ও ৬-১০ বছর অভিজ্ঞতা
প্ল্যান্ট অপারেটর: আইটিআই পাস ও ৩-৮ বছর অভিজ্ঞতা
সুপারভাইজার: বিএসসি/এমএসসি/কেমিক্যাল ডিপ্লোমা ও ৪-৮ বছর অভিজ্ঞতা

অতিরিক্ত চাপ:

আবেদনকারীদের একজন জানিয়েছেন, সাধারণত ৫০০ জনের জন্য বসার ব্যবস্থা থাকে। কিন্তু এখানে এসেছিলেন ১০০০ জনেরও বেশি পরীক্ষার্থী। এর ফলেই এই বিপত্তি ঘটেছে।

সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া:

হাথরসে পদপিষ্ট হয়ে প্রাণ হারানো ১২১ জনের ঘটনার রেশ এখনও কাটেনি। এই ঘটনার সাথে তুলনা করে গুজরাটের এই ঘটনা নিয়েও তীব্র সমালোচনা শুরু হয়েছে। সোশ্যাল মিডিয়ায় বারবার উঠে আসছে দেশের চাকরির বাজারের বেহাল ছবি।