পাহাড় থেকে গড়িয়ে পড়ছে বড় বড় পাথর, দেখেনিন বদ্রীনাথে প্রকৃতির রুদ্রারূপের ভিডিও

বৃষ্টির তীব্রতা বৃদ্ধির সাথে সাথে উত্তরাখণ্ডে বন্যা ও ধসের পরিস্থিতি আরও ভয়াবহ হচ্ছে। টানা বৃষ্টির ফলে বদ্রীনাথ জাতীয় সড়কের লাংসি টানেলে ধস নেমেছে। সেখানে পাহাড় থেকে খসে পড়েছে বড় বড় পাথরের টুকরো।
চামোলি পুলিশ ভয়ঙ্কর এই ধসের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে। ভিডিওতে দেখা যাচ্ছে, টানেলের লাগোয়া উঁচু পাহাড় থেকে গড়িয়ে পড়ছে বিশালাকারের পাথরের টুকরো। রাস্তার উপর সেই পাথর জড়ো হয়ে বন্ধ হয়ে গেছে চামোলি-বদ্রিনাথ হাইওয়ে।
এই ধসের ফলে চারধাম যাত্রা আপাতত বন্ধ রাখা হয়েছে।
উত্তরাখণ্ডের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির কারণে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। অত্যধিক বৃষ্টি ও ভূমিধসের কারণে বন্ধ হয়ে গেছে একাদিক রাস্তা। বেশ কয়েকদিন ধরেই ভারী বৃষ্টিতে চামোলি, রুদ্রপ্রয়াগ সহ একাধিক জেলার জনজীবন বিপর্যস্ত। একটানা বৃষ্টিতে ফুলে ফেঁপে উঠেছে গঙ্গা।
আবহাওয়া দফতর জানিয়েছে, এই পরিস্থিতি থেকে আপাতত কোনও মুক্তি নেই। উত্তরাখণ্ড জুড়ে আগামী কয়েকদিন ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে তারা।
নৈনিতাল-সহ উত্তরাখণ্ডের ছয়টি জেলায় ভারী বৃষ্টিপাতের ফলে জারি করা হয়েছে লাল সতর্কতা। এই ছয়টি জেলা হল নৈনিতাল, বাগেশ্বর, চম্পাবত, আলমোড়া, পিথোরাগড় এবং উধম সিং। তবে বিমারহীনভাবে এণন ভারী বৃষ্টি চলতে থাকলে বিপর্যস্ত হতে পারে তেহরি এবং পাউরিও।
𝐑𝐨𝐚𝐝 𝐔𝐩𝐝𝐚𝐭𝐞 𝐓𝐢𝐦𝐞 𝟏𝟐:𝟏𝟓 𝐏𝐌
बद्रीनाथ राष्ट्रीय राजमार्ग पर पातालगंगा लंगसी टनल के पास पहाडी से भूस्खलन होने के कारण सड़क मार्ग अवरुद्ध हो गया है। pic.twitter.com/mymN544uYe
— Chamoli Police Uttarakhand (@chamolipolice) July 10, 2024
ভারী বৃষ্টির পাশাপাশি কাংড়া, কুলু, কিন্নৌর, মান্ডি, সিরমাউর এবং শিমলায় হড়পা বানের সতর্কতাও জারি করা হয়েছে। আইএমডির তরফে আরও জানানো হয়েছে যে, উত্তর কাশি, চামোলি এবং রুদ্রপ্রয়াগ জেলায় ভারী বৃষ্টিপাত হবে। এই জায়গাগুলিতে ইতিমধ্যেই জারি করা হয়েছে হলুদ সতর্কতাও।
মঙ্গলবারও জোসীমঠের চুন্দু এলাকায় ধস নেমেছে। সোশ্যাল মিডিয়ায় চামোলি পুলিশের শেয়ার করা ভিডিওতে আতঙ্কে রয়েছেন তীর্থযাত্রীরা।
এই ধস এবং একটানা বৃষ্টির কারণে অনেকেই আটকে রয়েছেন উত্তরাখণ্ডের বিভিন্ন জায়গায়। এর আগেও বার বার বন্যা ও ধসের কবলে পড়েছে জোসীমঠ।