মুম্বই হিট অ্যান্ড রান কাণ্ডে গ্রেফতার ছেলে, বাবাকে পদ থেকে বহিষ্কার করলো শিবসেনা

গত রবিবার মুম্বইতে একটি হিট অ্যান্ড রান কাণ্ডে ৪৫ বছর বয়সী কাবেরী নাখওয়া নিহত হন।অভিযুক্ত মিহির শাহ, শিবসেনা নেতা রাজেশ শাহের ছেলে, দুর্ঘটনার পর পলাতক ছিলেন।তিন দিন পর, পুলিশ মিহিরকে গ্রেফতার করে।ধারণা করা হচ্ছে, মিহিরের বান্ধবী কিঞ্জল তাকে পালিয়ে যেতে সাহায্য করেছিলেন।
মিহিরের মা, বোন এবং বন্ধুকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

মিহির শাহের বিএমডব্লিউ গাড়ি রবিবার ভোর সাড়ে ৫ টার দিকে ওরলিতে একটি স্কুটিকে ধাক্কা দেয়।ঘটনায় কাবেরী নাখওয়া নিহত এবং তার স্বামী প্রদীপ আহত হন।দুর্ঘটনার পর মিহির পালিয়ে যান এবং তার বাড়িতে ফোন করে ঘটনার কথা জানান।পুলিশ ধারণা করে যে মিহির তার বান্ধবী কিঞ্জলের সাহায্যে পালিয়েছেন।
৭ই জুলাই, মিহির গুরগাঁওতে কিঞ্জলের বাড়িতে আশ্রয় নেন।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি যতদিন মুখ্যমন্ত্রীর কুর্সিতে রয়েছেন, কারও সঙ্গে পক্ষপাতিত্ব করা হবে না। দোষীরা প্রত্যেকেই আইনের চোখে সমান। সকলেই সমান শাস্তি পাবে। এক্স হ্যান্ডলে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী লেখেন, ‘হিট অ্যান্ড রান ঘটনা বৃদ্ধি নিয়ে উদ্বিগ্ন। এটা কখনই মেনে নেওয়া যায় না, ক্ষমতাবান এবং প্রভাবশালীরা তাঁদের ক্ষমতার অপব্যবহার করে আইনে ফাঁকি দেবে। সাধারণ নাগরিকের জীবন আমাদের কাছে মূল্যবান। আমি রাজ্য পুলিশকে নির্দেশ দিয়েছি সব অভিযোগ গুরুত্ব সহকারে দেখতে। আমাদের সরকার এই সব ঘটনার বিরুদ্ধে কঠোর আইন এবং শাস্তির ব্যবস্থা করেছে।’ এরপরই দেখা যায় শিন্ডেসেনা নেতাকে তাঁর পদ থেকে সরিয়ে দেওয়া হল।