শিগ্রই আসছে পরিবারে নয়া সদস্য, বাবা হতে চলেছেন জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি

ধ্রুব রাঠি হতে চলেছেন বাবা! স্ত্রীর সাথে ছবি দিয়ে সুখবর শেয়ার করলেন জনপ্রিয় ইউটিউবার
জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি তার অনুগামীদের জন্য সুখবর শোনালেন। মঙ্গলবার তিনি নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম প্রোফাইলে স্ত্রী জুলি এলভিয়ার সাথে একটি ছবি পোস্ট করেন। ছবিতে জুলির বেবি বাম্প স্পষ্ট।

ক্যাপশনে ধ্রুব লিখেছেন, “আগামী সেপ্টেম্বর মাসে বেবি রাঠি দুনিয়ার আলো দেখতে চলেছে।”

২০২১ সালে ধ্রুব ও জুলি অস্ট্রিয়ার ভিয়েনা শহরের ভেল্বেডিয়ার প্যালেসে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

ধ্রুব মূলত মোদী বিরোধী একের পর এক ইউটিউব ভিডিও করে রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন। চাপ দাড়ি, ফর্সা, ছিপছিপে চেহারার এই ছেলেটি এখন সোশ্যাল মিডিয়া সেনসেশন।

লোকসভা ভোটের আবহে তার একাধিক কন্টেন্ট ভাইরাল হয়। নরেন্দ্র মোদীর কট্টর সমালোচক হিসেবেই পরিচিত ধ্রুব।

লোকসভার মুখে নরেন্দ্র মোদী সরকারের নীতি নির্ধারণ থেকে শুরু করে মূল্যবৃদ্ধি, সামাজিক সমস্যা, কর্মসংস্থান সহ একাধিক ইস্যু নিয়ে কন্টেন্ট তৈরি করতে দেখা গিয়েছে ধ্রুব রাঠিকে।

View this post on Instagram

A post shared by Juli Lbr-Rathee (@juli_lbr)

ভোটের ফলপ্রকাশের পর ধ্রুবের একটি পোস্ট রাতারাতি ভাইরাল হয়ে যায়।

ইউটিউবের মতো প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে শাসকবিরোধী প্রচার করার জন্য ধ্রুব একাধিকবার সমালোচনার মুখেও পড়তে হয়।

তবে, ধ্রুবের কন্টেন্টগুলি জনতার মত তৈরি করতে বিশেষ ভূমিকা পালন করেছে বলেও মনে করেন বিশ্লেষকরা।

ধ্রুব ও জুলির এই নতুন অধ্যায়ের জন্য শুভেচ্ছা জানাচ্ছেন অনুরাগীরা।