কৌতুহলের অবসান! জেনেনিন কবে খুলছে পুরীর রত্ন ভাণ্ডার? দিনক্ষণ জানাল কমিটি

দীর্ঘ প্রতীক্ষার অবসান! জগন্নাথ ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকা পুরীর জগন্নাথ মন্দিরের রত্ন ভাণ্ডার খোলার তারিখ ঘোষণার সম্ভাবনা দেখা দিয়েছে।
মঙ্গলবার রত্ন ভাণ্ডার নিয়ে গঠিত ১৬ সদস্যের কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়।
কমিটির প্রধান, ওড়িশা হাইকোর্টের বিচারপতি বিশ্বনাথ রথ, আগামী ১৪ জুলাই জগন্নাথ মন্দিরের রত্ন ভাণ্ডার খোলার প্রস্তাব করেন।
তবে, সরকারের অনুমোদন পেলেই এই তারিখ চূড়ান্ত হবে বলে জানান তিনি।
কমিটির প্রস্তাব সরকারের কাছে পাঠানো হবে।সরকার প্রস্তাবটি অনুমোদন করলে, রত্ন ভাণ্ডার খোলার আনুষ্ঠানিক ঘোষণা করা হবে।ভাণ্ডার খোলার পর, পুরীর রত্ন ভাণ্ডারের সোনাদানার পরিমাপ করা হবে বিচারপতি বিশ্বনাথ রথের তত্ত্বাবধানে।
রত্ন ভাণ্ডারটি ৪৬ বছর ধরে বন্ধ রয়েছে।ভাণ্ডারে কত রত্ন রয়েছে, তার সঠিক হিসাব জানা যায় না।রত্ন ভাণ্ডার খোলার বিষয়ে জগন্নাথ ভক্তদের মধ্যে বিরাজমান প্রচুর আগ্রহ।