ধোনি-যুবরাজদের দের সাফল্যের কারিগর, সৌরভ গাঙ্গুলি কে কুর্নিশ জানালো দিল্লি ক্যাপিটালস

লন্ডনে জন্মদিন পালন করছেন ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি সৌরভ গঙ্গোপাধ্যায়। ৫২ বছরে পা দিয়েছেন ‘দাদা’। রাত ১২টায় কেক কেটে শুরু করেছেন জন্মদিনের উদযাপন।

এবার স্ত্রী ডোনা ও কন্যা সানার সাথে জন্মদিন দেশ থেকে দূরে কাটাচ্ছেন সৌরভ। এই বিশেষ দিনে শুভেচ্ছা ভেসে আসছে। বিভিন্ন দল থেকে শুরু করে বিভিন্ন প্লেয়ার সকলেই শুভেচ্ছা জানাচ্ছেন তাঁকে।

দিল্লি ক্যাপিটালস তাঁকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি ভারতীয় ক্রিকেটে তাঁর অবদান স্মরণ করিয়ে দিয়েছে।

দিল্লি ক্যাপিটালসের পক্ষ থেকে এক ফেসবুক পোস্টে দুটি ছবি কোলাজ করা হয়েছে।

উপরের ছবিতে দেখা যায় সৌরভ গঙ্গোপাধ্যায় দাঁড়িয়ে আছেন এবং মহেন্দ্র সিং ধোনি, যুবরাজ সিং, জাহির খান ও হরভজন সিং-এর হাত ধরে আছেন। ছবিতে স্পষ্ট যে, সৌরভ ছিলেন অনেক ছোট এবং তিনি বাচ্চাদের হাত ধরে ক্রিকেটে নিয়ে গিয়েছিলেন।
অপর ছবিতে দেখানো হয়েছে ২০১১ সালের বিশ্বকাপের জার্সি পরে ধোনি, যুবরাজ, জাহির ও হরভজন এবং তাঁরা সৌরভের কাঁধে হাত দিয়ে রয়েছেন।
ছবির ক্যাপশনে লেখা, “উনি ওদের মধ্যে ভবিষ্যৎ দেখেছেন, ওরা ওঁর থেকে শিখেছে এবং বাকিরা ইতিহাস। আমাদের বার্থডে বয় ভারতীয় ক্রিকেটকে তাঁর জাদু ও নেতৃত্ব দিয়ে বদলে দিয়েছেন।”

সৌরভের অবদান:

ভারতীয় ক্রিকেটের টালমাটাল অবস্থা থেকে অধিনায়কত্ব নিয়ে নতুন দিগন্ত দেখিয়েছিলেন।একাধিক তরুণ প্লেয়ারকে সুযোগ দিয়েছিলেন, যাদের মধ্যে রয়েছে বীরেন্দ্র সেওয়াগ, যুবরাজ সিং, জাহির খান, মহম্মদ কাইফ, হরভজন সিং।ধোনির জাতীয় দলে সুযোগ পাওয়ার পিছনে ছিল সৌরভের ভূমিকা।২০১১ সালের বিশ্বকাপ জয়ী দলের স্থপতি ছিলেন তিনি।

দিল্লি ক্যাপিটালসের সাথে সম্পর্ক:

IPL-এ কলকাতা নাইট রাইডার্সের পর সবচেয়ে বেশি যে দলের সাথে জড়িত তিনি, সেটা হচ্ছে দিল্লি ক্যাপিটালস।