SPORTS: জিম্বাবুয়ের সঙ্গেই ভারতের চরম ব্যাটিং বিপর্যয়, পর পর পতন উইকেট

জিম্বাবুয়ের মতো তুলনা মূলক দুর্বল প্রতিপক্ষে বিপক্ষে ভারতের চরম ব্যাটিং বিপর্যয়। বিশ্বকাপ জয়ের এক সপ্তাহ ব্যবধানে জিম্বাবুয়ের বিপক্ষে খেলেতে নেমে ১২.৫ ওভারে মাত্র ৭০ রানে ৭ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে যায় ভারত।

ঘরের মাঠেই চরম ব্যাটিং বিপর্যয়ে জিম্বাবুয়ে ক্রিকেট দল। ভারতের তারুণ্য নির্ভর দলের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে কোণঠাসা হয়ে পড়েছে স্বাগতিকরা।

শনিবার হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে জিম্বাবুয়েকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় শুভমান গিলের নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল।

টস হেরে ব্যাটিংয়ে নেমেই বিপদে পড়ে যায় জিম্বাবুয়ে। ১.১ ওভারে দলীয় ৬ রানে ফেরেন ওপেনার ইনোসেন্ট কায়া। এরপর ৩৬ রানের জুটি গড়ে ফেরেন ব্রায়েন ব্যানেট।

এরপর নিয়মিত বিরতিতে আসা-যাওয়ার মিছিলে অংশ নেন ওয়েসলি মাধেভেরে, অধিনায়ক সিকান্দার রাজা, জনাথন ক্যাম্পবেল, ডিয়ন মায়ার্স, ওয়েলিংটন মাসাকাদজা ও লুক জঙ্গিরা।

ব্যাটিং বিপর্যয়ের ম্যাচে ২২ বলে দুই বাউন্ডারিত ২৩ রান করেন ডিয়ন মায়ার্স। ১৫ বল ৫টি বাউন্ডারির সাহায্যে ২২ রান করে ফেরেন ব্রাইন বেনেট। ২২ বলে তিন বাউন্ডারিতে ২১ রান করে ফেরেন ওপেনার ওয়েসলি মাধেভেরে।

১৫.৩ ওভারে দলীয় ৯০ রানে নবম ব্যাটসম্যান হিসেবে ফেরেন ব্লেসিং মুজারাবানি।

১২০ বলে ১১৬ রানের সহজ টার্গেট তাড়া করতে নেমে ইনিংসের প্রথম ওভারেই ওপেনার অভিষেক শর্মা উইকেট হারায় ভারত। ইনিংসের প্রথম ৫ ওভারে মাত্র ২২ রানে ৪ উইকেট হারিয়ে একঘরে হয়ে যায় ভারত।

ইনিংসের শুরু থেকেই আসা-যাওয়ার মিছিলে অংশ নেন অভিষেক শর্মা, ঋতুরাজ গায়কোয়াড়, রায়ান পরাগ, রিংকু সিং, দ্রুব জুরেল, শুভমান গিল, রবি বিষ্ণুই, আভেশ খান ও মুকেশ কুমাররা।