OMG! ঝড়বৃষ্টির মাঝেই এবার সিকিমে ভূমিকম্প, পাহাড় বেয়ে গড়িয়ে আসছে বড় বড় পাথর

সিকিমে শনিবার সকালে ভূমিকম্প হয়েছে। টাডং এলাকা থেকে ৭৮ কিলোমিটার দূরে ভূমিকম্পের কম্পন অনুভূত হয়। দক্ষিণ পূর্ব সিকিমের বিস্তীর্ণ অংশে এর প্রভাব পড়েছে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ২.৯। তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে পর্যটকদের মধ্যে।

এই ভূমিকম্পের জেরে সিংটাম থেকে রংপো পর্যন্ত সড়কপথে পাথরের চাঁই পড়ছে। ১৯ মাইলের কাছে রাস্তায় বোল্ডার পড়ে অবরুদ্ধ হয়ে গিয়েছে যাতায়াত। পাহাড় থেকে ঘন ঘন পাথর গড়িয়ে পড়ার জেরে পর্যটকদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।

এদিকে ধসের কারণে বিপর্যস্ত সিকিমের লাইফলাইন হিসেবে পরিচিত ১০ নম্বর জাতীয় সড়ক। বিগত চার মাসে ১১ বার ধসের কারণে বন্ধ করে দেওয়া হয়েছে শিলিগুড়ি থেকে সিকিমগামী এই জাতীয় সড়ক। কখনও ধস তো কখনও আবার অতিবৃষ্টিতে তিস্তা প্লাবিত হয়ে জাতীয় সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। কালিঝোড়া থেকে মেল্লি পর্যন্ত ২৬ কিলোমিটার পর্যন্ত রাস্তার অবস্থা ভয়াবহ। বৃষ্টির জেরে রবিঝোড়া লিকুবিরা ২৯ মাইল গেইলখোলায় ধস নেমেছে। দুর্ঘটনা এড়াতে যান চলাচল বন্ধ করে রাখার সিদ্ধান্ত নেয়েছে সিকিম প্রশাসন।

বর্ষার প্রবেশ থেকে ক্রমেই দুর্যোগ বাড়ছে সিকিমে। পাহাড় ও পাদদেশীয় অঞ্চলে চলছে অবিরাম বৃষ্টি। কোথাও লাল সতর্কতা কোথাও কমলা তো কোথাও আবার হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস