NEET-তদন্তে নিউটাউনের ফ্ল্যাট থেকে উদ্ধার রহস্যময় ডায়েরি, CBI-এর সন্দেহ কোনদিকে?

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার (সিবিআই) ধারণা, ধানবাদের অমিত কুমারের ফ্ল্যাট থেকে উদ্ধার করা ডায়েরিতে তদন্তের গুরুত্বপূর্ণ সূত্র লুকিয়ে আছে।
ডায়েরিতে অনেকের মোবাইল নম্বর রয়েছে যাদের সাথে অমিতের যোগাযোগ ছিল বলে ধারণা করা হচ্ছে।

সিবিআই মনে করে যে অমিত পলাতক সঞ্জীব মুখিয়ার সাথে যোগাযোগ রক্ষা করতেন, যিনি বিহারের নালন্দা থেকে পলাতক এবং নিট প্রশ্ন ফাঁসের অন্যতম মূল চক্রী।

হাজারিবাগে এক সাংবাদিক-সহ তিনজনকে গ্রেপ্তারের পরেই অমিতের নাম উঠে আসে।সিবিআই জানতে পেরেছে যে অমিতের পশ্চিমবঙ্গের বেশ কিছু নিট কোচিং সেন্টারের সাথে যোগাযোগ ছিল।নিউ টাউনে অমিতের ফ্ল্যাট থেকে উদ্ধার করা নথিপত্র থেকেও নতুন তথ্য পাওয়া যাচ্ছে বলে আশা করছেন তদন্তকারীরা।

এনবিইএমএস-এর সতর্কতা:
ন্যাশনাল বোর্ড অফ এগজামিনেশন অফ মেডিক্যাল সায়েন্সেস (এনবিইএমএস), যারা ডাক্তারির স্নাতকোত্তর স্তরে ভর্তির প্রবেশিকা পরীক্ষা নিট-পিজি আয়োজন করে, তারা পরীক্ষার্থীদের সতর্ক করেছে যে টাকার বিনিময়ে নিশ্চিত সুযোগের দাবি করে বিভিন্ন বিজ্ঞাপন ও নোটিস সোশ্যাল মিডিয়ায় ঘুরছে।
এনবিইএমএস পরীক্ষার্থীদের অনুরোধ করেছে যেন এই বিজ্ঞাপন ও নোটিসগুলোকে গুরুত্ব না দেয় এবং সতর্ক থাকে।
এমডি-এমএস প্রত্যাশী পরীক্ষার্থীদের সতর্ক করা হয়েছে যে সোশ্যাল মিডিয়ায় অনেকেই নিট-পিজি পরীক্ষার প্রশ্ন বিক্রি করার দাবি করে তাদের ঠকাতে চাইছে।
পরীক্ষার্থীদের অনুরোধ করা হয়েছে যেন এসব প্রতারণার ফাঁদে না পড়ে।

উল্লেখ্য:
নিট-ইউজির প্রশ্ন ফাঁসের ঘটনায় এখন পর্যন্ত মোট ৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।সিবিআই জানতে পেরেছে যে এই ঘটনায় গুজরাট, মহারাষ্ট্র, বিহার, নয়ডা এবং ঝাড়খণ্ডের সংস্থা ও ব্যক্তিরা জড়িত।নিট-ইউজির কাউন্সেলিং পর্ব শনিবার থেকে শুরু হবে।