“সব মাছ নিয়ে গিয়েছে চোর”- রাতের অন্ধকারে ইলিশ চুরি, হতাশ মাছ ব্যবসায়ী

বৃহস্পতিবার রাতে বাঁকুড়া শহরের চক বাজারের চারটি দোকানে চুরির ঘটনা ঘটেছে। চোররা দোকান থেকে ইলিশ, ডিম, মাছ, নগদ টাকা, প্রয়োজনীয় কাগজপত্র সব লুট করে নিয়ে গেছে। এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

চুরির ঘটনাটি ঘটেছে পুলিশ ফাঁড়ি থেকে মাত্র ১০০ মিটার দূরে।বৃহস্পতিবার রাতে দোকান বন্ধ করে বাড়ি চলে যান ব্যবসায়ীরা।
পরে রাতেই জানতে পারেন তাদের দোকানের তালা ভাঙা হয়েছে।ঘটনাস্থলে পৌঁছে দেখেন ডিম, মাছ, নগদ টাকা, কাগজপত্র সব লুট হয়ে গেছে।

মাছ ব্যবসায়ী মনসা ধীবর বলেন, “ইলিশগুলো সপ্তাহান্তে বিক্রি করার জন্য গচ্ছিত করে রেখেছিলাম। কিন্তু চোররা একটা আঁশও ছাড়েনি।”
“আমি এই ঘটনায় ক্ষতিগ্রস্ত। পুলিশের দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছি।”
ডিম ব্যবসায়ীর বক্তব্য:

ডিম ব্যবসায়ী শেখ মেহের আলি বলেন, “চোররা আমার দোকান থেকে নগদ টাকা, প্রয়োজনীয় কাগজপত্র সব লুট করে নিয়ে গেছে।”
“ব্যবসায়ীদের স্বার্থে পুলিশি নিরাপত্তা বাড়ানো এবং সিসিটিভি লাগানোর দাবি জানাচ্ছি।”

অন্যান্য ব্যবসায়ীরা বলেন, “চুরির ঘটনা এর আগেও ঘটেছে। বাজারের সামনে পুলিশ ফাঁড়ি থাকা সত্ত্বেও বারবার চুরির ঘটনা ঘটছে।”
“এই বাজারে কোনও সিভিক ভলান্টিয়ারও পাহাড়া দেয় না।”

স্থানীয় কাউন্সিলর রাজীব দে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।তিনি বলেন, “সন্ধ্যার পর থেকে এই চক বাজার মদ-গাঁজার ঠেকে পরিণত হয়। পুলিশকে এই বিষয়ে জানালেও কোনও কাজ হয়নি।””আগে রাতে এই বাজারে ডিউটিতে ছিলেন সিভিক ভলান্টিয়াররা। কিন্তু, এখন আর তাঁদের দেখা পাওয়া যায় না।”
“যে বা যারা এই চুরির সঙ্গে যুক্ত তাদের অবিলম্বে গ্রেফতারির দাবি জানাচ্ছি।”

অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) সিদ্ধার্থ দর্জি জানান, পুলিশ ঘটনাটির তদন্ত করছে।