]BigNews: এক লাফে ৫ লক্ষ টাকা ভাতা বাড়ল, আশা কর্মী-সহ আর কারা পাবেন এই সুবিধা?

বৃহস্পতিবার স্কুল শিক্ষা দফতর থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে যে, শিশু শিক্ষাকেন্দ্রের আশা কর্মীদের অবসরকালীন ভাতা (এককালীন) বৃদ্ধি করে ৫ লক্ষ টাকা করা হয়েছে। এই সিদ্ধান্তের ফলে রাজ্যের পার্শ্বশিক্ষক, এসএসকে, এমএসকে শিক্ষক, চুক্তিভিত্তিক শিক্ষক (উচ্চ মাধ্যমিক), আশাকর্মী, আইসিডিএস ওয়ার্কার, আইসিডিএস হেল্পার, সিভিক ভলান্টিয়ার, ভিলেজ পুলিশ, হোমগার্ড-সহ বিভিন্ন স্তরের কর্মীরা উপকৃত হবেন।
এই ভাতা বৃদ্ধির সিদ্ধান্তের অনুমোদন দিয়েছে রাজ্য অর্থ দফতর।
গত মার্চ মাসেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী ও আইসিডিএস হেল্পারদের মাসিক বেতন বৃদ্ধির ঘোষণা করেছিলেন।
এপ্রিল মাস থেকে আশা কর্মীদের বেতন ৭৫০ টাকা বৃদ্ধি পেয়ে ৫ হাজার ২৫০ টাকা হয়।
অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন ৮ হাজার ৩০০ টাকা থেকে বেড়ে ৯ হাজার ৫০ টাকা হয়।
আইসিডিএস হেল্পারদের বেতন ৬ হাজার ৩০০ টাকা থেকে বেড়ে ৬ হাজার ৮০০ টাকা হয়।
এই সিদ্ধান্তের ফলে শিশু শিক্ষাকেন্দ্রের কর্মীদের অবসরকালীন জীবনযাপনের মান উন্নত হবে বলে আশা করা হচ্ছে।
রাজ্য সরকারের এই পদক্ষেপকে কর্মীরা স্বাগত জানিয়েছেন।