প্রধানমন্ত্রীর বাসভবনে রোহিত-রাহুল, মোদীর হাতে তুলে দিলেন বিশ্বকাপ, দেখুন ভিডিয়ো

বার্বাডোস থেকে সরাসরি দিল্লি এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করল টিম ইন্ডিয়া। প্রায় দুই ঘণ্টা আলোচনার পর রোহিত শর্মাসহ খেলোয়াড় ও সাপোর্ট স্টাফরা মুম্বাই চলে যান। নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাতের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার হয়েছে। রোহিত শর্মা এবং রাহুল দ্রাবিড় প্রধানমন্ত্রীকে বিশ্বকাপ উপহার দেন ভিডিওতে দেখা যায়, খেলোয়াড়রা সেদিন দুটি বাসে গিয়েছিলেন। সঙ্গে গেলেন কোচ রাহুল দ্রাবিড়ও।
প্রধানমন্ত্রীর বাসভবনে গিয়ে সেখানে বিশ্বকাপের ট্রফি রাখেন তিনি। এরপর প্রধানমন্ত্রী বাইরে এসে খেলোয়াড়দের সঙ্গে দেখা করেন। সব খেলোয়াড় একসঙ্গে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী ও অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে ছবি তোলেন এবং সম্প্রতি প্রাক্তন কোচ রাহুল দ্রাবিড় প্রধানমন্ত্রীর হাতে বিশ্বকাপ ট্রফি তুলে দেন। এর পরে প্রধানমন্ত্রী সমস্ত খেলোয়াড়দের সাথে কথা বলেন, ভিডিওতে প্রধানমন্ত্রীকে রাহুল দ্রাবিড়, রোহিত শর্মা, যুজবেন্দ্র চাহালের সাথে কথা বলতে দেখা যায়। প্রধানমন্ত্রীকে দেখা যায় সবার সঙ্গে খুব হালকা ভাবেই কথা বলতে। তারা আনন্দের সাথে কথা বলে।
#WATCH | Indian Cricket team meets Prime Minister Narendra Modi at 7, Lok Kalyan Marg.
Team India arrived at Delhi airport today morning after winning the T20 World Cup in Barbados on 29th June. pic.twitter.com/840otjWkic
— ANI (@ANI) July 4, 2024