NEET: বাংলায় বসেই কি তবে নিট কেলেঙ্কারির ছক? CBI-এর হাতে এলো ফোন নম্বর?

NEET প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কলকাতার সংযোগ খুঁজে পেয়েছে সিবিআই। তার ভিত্তিতে বুধবার নিউটাউনের একটি অভিজাত বাড়িতে তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্ত সংস্থার আধিকারিকরা। সিবিআই জড়িত হওয়ার পরে, সঞ্জীব মুখিয়ার নাম অন্যতম মাস্টারমাইন্ড হিসাবে প্রকাশিত হয়েছিল। সঞ্জীব মুখিয়ার খোঁজে তল্লাশি চললেও, তার ঘনিষ্ঠ সহযোগী অমিত কুমারের কাছে পৌঁছতে মরিয়া গোয়েন্দারা।

সিবিআই সূত্রে খবর, ডায়েরিতে অনেকের নাম ও ফোন নম্বর লেখা রয়েছে। অনেক ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য ডায়েরিতে লেখা আছে। এগুলো কার হিসাব? সেই তথ্য নিশ্চিত করছেন গোয়েন্দারা, সিবিআই সূত্রে জানা গিয়েছে, অ্যাকাউন্ট থেকে টাকা অমিত বা তাঁর কাছের কারও অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

সিবিআই তথ্য পেয়েছে যে অমিত কুমার দশ দিন আগে নিউটাউনের এই ফ্ল্যাটে একটি গাড়ি নিয়ে এসেছিলেন, ঘটনাক্রমে, NEET কেলেঙ্কারিতে পুলিশ ঝাড়খণ্ড থেকে 6 জনকে গ্রেপ্তার করেছিল। অমিতের সঙ্গে NEET কেলেঙ্কারির সম্পর্ক কী তা জানতে চান তদন্তকারীরা।