SPORTS: যোগ দিতে পারেননি যশস্বী, জিম্বাবোয়ে সিরিজে শুভমানের ওপেনিং পার্টনার কে ?

ভারতীয় ক্রিকেট দল ইতিমধ্যেই জিম্বাবোয়ে পৌঁছে গেছে ৫ ম্যাচের টি-২০ সিরিজ খেলার জন্য। ৬ই জুলাই থেকে ১৪ই জুলাই পর্যন্ত এই সিরিজ অনুষ্ঠিত হবে।

এই সিরিজে ভারতের সিনিয়র খেলোয়াড়দের বিশ্রাম দেওয়া হয়েছে এবং আইপিএলে ভালো খেলা ক্রিকেটারদের সুযোগ দেওয়া হয়েছে। তরুণ ক্রিকেটারদের নিয়ে গঠিত এই দলকে নেতৃত্ব দেবেন শুভমান গিল।

বিসিসিআই সিরিজের প্রথম দুটি ম্যাচের জন্য স্কোয়াডে কিছু পরিবর্তন করেছে। সঞ্জু স্যামসন, শিবম দুবে এবং যশস্বী জয়সওয়ালের পরিবর্তে সাই সুদর্শন, জিতেশ শর্মা এবং হর্ষিত রানাকে দলে নেওয়া হয়েছে।

এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে হারারে স্পোর্টস ক্লাবে অনুষ্ঠিতব্য প্রথম টেস্ট ম্যাচের জন্য ভারতের সম্ভাব্য প্লেয়িং ইলেভেন কেমন হতে পারে।

ওপেনিংয়ে কে শুভমান গিলের সাথে ব্যাট করবেন?

প্রথম ম্যাচে খেলতে পারবেন না যশস্বী জয়সওয়াল। এই পরিস্থিতিতে শুভমান গিলের সঙ্গে অভিষেক শর্মা ওপেন করতে পারেন। এবারের আইপিএল টুর্নামেন্টে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ওপেন করেছিলে অভিষেক।

জিম্বাবোয়ের বিরুদ্ধে ভারতের প্রথম এবং দ্বিতীয় টি-২০ ম্যাচের স্কোয়াড
শুভমান গিল (অধিনায়ক), অভিষেক শর্মা, রুতুরাজ গায়কোয়াড়, রিয়ান পরাগ, ধ্রুব জুরেল (উইকেটকিপার), রিঙ্কু সিং, ওয়াশিংটন সুন্দর, আভেশ খান, রবি বিষ্ণোই, তুষার দেশপাণ্ডে, মুকেশ কুমার, হর্ষিত রানা, খলিল আহমেদ, সাই সুদর্শন, জিতেশ শর্মা (উইকেটকিপার)।