খোলামেলা পোশাক পরলে কলেজে ‘নো এন্ট্রি’, ক্যাম্পাসে নিষিদ্ধ হল ছেঁড়া জিন্স, টি-শার্ট

হিজাব নিষিদ্ধ করার পর এবার মুম্বইয়ের দুই কলেজে জিন্স, টি-শার্ট ও খোলামেলা পোশাক পরার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। চেম্বুর ট্রাস্টেড এডুকেশন সোস্যাইটি পরিচালিত ডিকে মারাঠি কলেজ ও এনজি আচার্য্য কলেজের ছাত্র-ছাত্রীদের কলেজ চত্বরে ‘শালীন ও ফর্মাল’ পোশাক পরতে হবে বলে নোটিশ দেওয়া হয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী:
ছাত্রদের হাফ হাতা বা ফুল হাতা শার্ট ও ট্রাউজার পরতে হবে।
ছাত্রীরা ভারতীয় বা পশ্চিমা পোশাক পরতে পারবেন, তবে পোশাক অবশ্যই শালীন হতে হবে।
ধর্মীয় বা সাংস্কৃতিক বিভাজন তৈরি করে এমন পোশাক নিষিদ্ধ।
জিন্স, টি-শার্ট, খোলামেলা পোশাক এবং জার্সি পরা যাবে না।
এই নতুন নিয়ম নিয়ে কিছুটা বিতর্কও দেখা দিয়েছে। অনেক ছাত্র-ছাত্রীই অভিযোগ করেছেন যে তারা নতুন নিয়ম সম্পর্কে অবগত ছিলেন না। জিন্স ও টি-শার্ট পরে কলেজে আসায় তাদের প্রবেশে বাধা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, এর আগে ২৭ জুন কলেজ কর্তৃপক্ষ হিজাব, বুরখা, নিকাব, স্টোল, টুপি ও ব্যাজ পরে কমন রুমে প্রবেশ নিষিদ্ধ করেছিল।
এই নিয়মগুলির বিরুদ্ধে বেশ কয়েকজন ছাত্রী বম্বে হাইকোর্টে পিটিশন দাখিল করেছেন। তাদের যুক্তি, এই নিয়মগুলি অযৌক্তিক, স্বেচ্ছাচারী এবং বৈষম্যমূলক।
এই ঘটনাটি মুম্বইয়ের শিক্ষা প্রতিষ্ঠানে পোশাক নিয়ম নিয়ে আলোচনার ঝড় তুলেছে।