OMG! হাথরসের মর্গে মৃতদেহর সারি দেখে অসুস্থ পুলিশকর্মী, মিনিট খানেক পরই হলো মৃত্যু

হাথরসের মর্গে কর্তব্যরত একজন কন্সটেবলের মৃত্যু হয়েছে।
ভোলেবাবার সৎসঙ্গে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে কমপক্ষে ১২১ জনের।
সেই মৃতদেহগুলিই একে একে আনা হচ্ছিল মর্গে।
কিউআরটি ডিউটিতে ছিলেন রবি কুমার নামের ওই কন্সটেবল।
ওয়ারলেসে পদপিষ্ট হওয়ার খবর পেয়েই তাকে এটাহ মেডিক্যাল কলেজে পাঠানো হয়।
ডিউটিতে যাওয়ার পরই এত মৃতদেহ দেখে অসুস্থ বোধ করেন রবি কুমার।
দরদর করে ঘামতে শুরু করেন।
অস্বস্তি হওয়ায় তিনি শার্টও খুলে ফেলেন।
সহকর্মীরা ধরাধরি করে তাকে মর্গের সামনে থেকে সরিয়ে নিয়ে গিয়ে এসি রুমে বসান।
কিন্তু তাতেও লাভ হয়নি।
কিছুক্ষণের মধ্যেই ওই কন্সটেবলের মৃত্যু হয়।
প্রাথমিক তদন্তে অনুমান, হার্ট অ্যাটাক হয়েই ওই পুলিশ কর্মীর মৃত্যু হয়েছে।
একসঙ্গে এত মৃতদেহ দেখে তিনি অসুস্থবোধ করতে শুরু করেন।
এরপরই হার্ট অ্যাটাক হয় তাঁর।
এই ঘটনা হাথরসের ভয়াবহ দুর্ঘটনার আরেকটি করুণ পরিণতি।
পদপিষ্ট হয়ে নিহতদের সংখ্যা ক্রমশ বাড়ছে।
এই ঘটনার তদন্ত চলছে।