OMG! মাটিতে পড়ে আছে সারি সারি লাশ, পদদলনে নিহতের সংখ্যা বেড়ে ৮৭, দেখেনিন ভিডিও

উত্তর প্রদেশে ধর্মীয় অনুষ্ঠানে পদদলিত হয়ে অন্তত ৮৭ জনের মৃত্যু হয়েছে। প্রাথমিক অবস্থায় ২৭ জনের মৃত্যুর তথ্য দেওয়া হয়েছিল। কিন্তু পরবর্তীতে এই সংখ্যা বেড়ে যায়। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।
সংবাদমাধ্যম এনডিটিভি মঙ্গলবার (২ জুলাই) জানিয়েছে, পদদলনের ঘটনা ঘটে হাথরসের একটি প্রার্থনা সভায়। স্থানীয় কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রে ধারণ করা ভিডিওতে দেখা যাচ্ছে, বাস এবং ট্যাম্পুতে করে অনেকের নিথর দেহ নিয়ে আসা হয়েছে। ওই সময় তাদের আত্মীয়-স্বজনরা কান্নাকাটি করছিলেন।
উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে এ ঘটনা সম্পর্কে অবহিত করা হয়েছে এবং কীভাবে ভয়াবহ এই পদদলনের ঘটনা ঘটল সেটির কারণ খুঁজে বের করতে একটি কমিটি গঠন করা হয়েছে।
Very sad news coming from Hathras, Uttar Pradesh. At least 40 people died in a stampede that occurred during Shiv Katha.
While going outside, people were trying to leave the Hall from a small gate. To get out early, many people lost their lives. OM Shanti. pic.twitter.com/iBrnYSFR0z
— Shubham Sharma (@Shubham_fd) July 2, 2024
ওই অনুষ্ঠানে অংশ নেওয়া এক নারী জানিয়েছেন, প্রার্থনা সভাটি আয়োজন করা হয়েছিল স্থানীয় এক ধর্মীয় গুরুর সম্মানে। অনুষ্ঠান শেষে যখন মানুষ বের হয়ে যাচ্ছিলেন তখন পদদললেন ঘটনা ঘটে।