ধর্মীয় অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে ২৭ জনের মৃত্যু, ফের শিরোনামে উত্তরপ্রদেশের হাথরস

মঙ্গলবার, উত্তর প্রদেশের হাথরাস জেলার ফুলরাই গ্রামে ভোলেবাবা সৎসঙ্গের এক ধর্মীয় অনুষ্ঠানে ভক্তদের ভিড়ে পদপিষ্ট হয়ে কমপক্ষে ২৭ জনের মৃত্যু হয়েছে।

ইটাহ হাসপাতালে নিয়ে যাওয়ার পর ২৭ জনকে মৃত ঘোষণা করা হয়।মৃতদের মধ্যে বেশিরভাগই মহিলা, তিনজন শিশু এবং একজন পুরুষ রয়েছেন।
হুড়োহুড়ি ও ধাক্কাধাক্কির কারণে ভক্তরা পদপিষ্ট হন বলে ধারণা করা হচ্ছে।আহত ১৫ জন মহিলা ও শিশুকে ইটাহ মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে।
মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন এবং মৃতদের প্রতি শোক প্রকাশ করেছেন।
আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন তিনি।

এই ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে।

২০২০ সালে, হাথরাস এক দলিত কিশোরীর গণধর্ষণের ঘটনায় দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ হয়েছিল।আবারও একই জেলায় এই ট্র্যাজেডি গোটা দেশে শোক ও ক্ষোভের সৃষ্টি করেছে।