“স্বেচ্ছায় ধর্ম পরিবর্তনের সিদ্ধান্ত”-বারাণসীতে ইসলাম ছেড়ে হিন্দু ধর্ম গ্রহণে ব্যাখ্যা পরিবারের

উত্তর প্রদেশের বারাণসী জেলার ভোজবীরে এক মুসলিম পরিবার স্বেচ্ছায় ইসলাম ধর্ম ত্যাগ করে হিন্দু ধর্ম গ্রহণ করেছে। পরিবারের তিন সদস্য – মহম্মদ আজহারউদ্দিন, তাঁর স্ত্রী রিজওয়ানা এবং ছেলে মহম্মদ রাজ – আর্য সমাজ মন্দিরে বৈদিক মন্ত্র পাঠ ও হবন যজ্ঞের মাধ্যমে ধর্ম পরিবর্তন করেন। ধর্ম পরিবর্তনের পর তাঁরা তাদের নামও পরিবর্তন করে নেন। মহম্মদ আজহারউদ্দিনের নতুন নাম হল ডাব্লু সিং, রিজওয়ানার নাম রাখা হয়েছে গুড়িয়া এবং মহম্মদ রাজের নতুন নাম রাজ সিং।
পরিবারের সদস্যরা জানিয়েছেন যে তারা দীর্ঘদিন ধরেই সনাতন সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি আকৃষ্ট ছিলেন। এই আকর্ষণই তাদের হিন্দু ধর্ম গ্রহণের সিদ্ধান্ত নিতে অনুপ্রাণিত করেছে। তাদের দাবি, ধর্ম পরিবর্তনটি সম্পূর্ণ তাদের ব্যক্তিগত ইচ্ছা অনুযায়ী হয়েছে এবং কেউ তাদের উপর কোন চাপ প্রয়োগ করেনি।
এই ঘটনার কয়েক দিন আগেই, মধ্য প্রদেশের ইন্দোরে 30 জন মুসলিমও স্বেচ্ছায় হিন্দু ধর্ম গ্রহণ করেছিলেন।
মধ্য প্রদেশের ইন্দোরেও সম্প্রতি 30 জন মুসলিম হিন্দু ধর্ম গ্রহণ করেছেন।এই ঘটনাটিও সাঝা সংস্কৃতিক মঞ্চ নামে একটি সামাজিক সংগঠন দ্বারা আয়োজিত হয়েছিল।সংগঠনের দাবি অনুযায়ী, এই ব্যক্তিরা ধর্মীয় স্বাধীনতা অধিকার আইন, 2021-এর আওতায় স্বেচ্ছায় ধর্ম পরিবর্তন করেছেন।