মহাকাশ স্টেশন পরিষ্কারে ব্যস্ত সুনীতা! কবে ফিরবেন? জেনেনিন কী জানাল নাসা?

গত ৫ জুন বোয়িংয়ের স্টারলাইনার মহাকাশযানে করে সুনীতা উইলিয়ামস ও তাঁর সহযাত্রী ব্যারি বুচ উইলমোর আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) যাত্রা করেছিলেন। কিন্তু মহাকাশযানটি আইএসএসে পৌঁছানোর পর যান্ত্রিক ত্রুটি দেখা দেয়।
সমস্যা কি?
একাধিক হিলিয়াম লিকের কারণে থ্রাস্টার নষ্ট হয়ে যায়। মহাকাশযানের ইন-ফ্লাইট শক্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিষেবা মডিউলে এই সমস্যা দেখা দেয়।
হিলিয়াম লিকের কারণে মোট পাঁচটি থ্রাস্টার অকেজো হয়ে যায়। বাকি চারটি থ্রাস্টার আপাতত কাজ করছে।
মহাকাশযাত্রীরা আটকে?
না, সুনীতা ও ব্যারি আইএসএসে নিরাপদে আছেন।তবে, তাদের পৃথিবীতে ফেরার সময় অনেকটা পিছিয়ে গেছে।মিশনের সময় বাড়ানো: সমস্যা সমাধানের জন্য নাসা মিশনের সময় ৪৫ থেকে ৯০ দিন বাড়ানোর কথা ভাবছে।
** সমাধানের চেষ্টা:**
বোয়িং ও নাসা নিউ মেক্সিকোতে স্থল পরীক্ষা চালিয়ে থ্রাস্টারের ত্রুটি বের করার চেষ্টা করছে। কক্ষপথে স্টারলাইনারে আরেকটি ডকড হট ফায়ার পরীক্ষা চালানোর পরিকল্পনা রয়েছে।স্টারলাইনারকে আইএসএসে রেখে ত্রুটি সম্পর্কে আরও তথ্য সংগ্রহ করা হবে।
সুনীতা এখন কী করছেন?
নাসার নির্দেশের অপেক্ষায় আছেন।নিয়মিত কাজ করছেন এবং বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছেন।স্টেশন পরিষ্কার, পণ্যবাহী জাহাজ প্যাকিং এবং ভবিষ্যতের জন্য পাইলটিং কৌশল নিয়ে পড়াশোনা করছেন।স্পেস ভেজিটেশন এক্সপেরিমেন্টের অংশ হিসেবে ক্যামেরা ও সেন্সর লাগাচ্ছেন।
আইএসএস দীর্ঘমেয়াদী মহাকাশযাত্রার জন্য নিরাপদ।নিয়মিত যোগাযোগ ও খাবার সরবরাহ নিশ্চিত করা হচ্ছে।স্টারলাইনার জরুরি পরিস্থিতিতে আইএসএস থেকে উড়ে যেতে সক্ষম।