“‘নির্যাতিতা’ কে যেতে হবে না থানায়, বাড়িতে বসেই বয়ান দিতে পারবেন”,-নতুন আইন প্রসঙ্গে অমিত শাহ

এটি দেশের প্রথম স্বদেশি আইন ব্যবস্থা। এমনই মন্তব্য করলেন অমিত শাহ। এছাড়াও, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নতুন ফৌজদারি আইন প্রয়োগ করা হলে দ্রুত বিচারের প্রতিশ্রুতি দিয়েছেন।
স্বরাষ্ট্রমন্ত্রক অমিত শাহ বলেন, ‘স্বাধীনতার ৭৭ বছর পর নতুন ক্রিমিনাল ল কার্যকর হল।’ বিচার ব্যবস্থা সম্পূর্ভাবে স্বদেশী হল বলে উল্লেখ করেছেন তিনি। সোমবার তিনি জানিয়েছেন, ব্রিটিশ আমলের বেশ কিছু সেকশন বাদ দেওয়া হয়েছে নতুন আইনে। তাঁর কথায় এই আইন ‘শাস্তির বদলে ন্যায়বিচার দেবে মানুষকে’।
নতুন আইনে কী কী সুবিধা আছে, তা বলতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানিয়েছেন, মহিলারা হেনস্থার ঘটনায় তাঁদের বাড়ি গিয়ে তাঁদের বয়ান রেকর্ড করা হবে। এছাড়া সমাজের ভয়ে যদি কেই থানায় যেতে ভয় পান, তাহলে তাঁরা বাড়ি থেকেই অনলাইনে এফআইআর করতে পারবেন।
তিনি বলেন, ‘বিরোধীরা নানা বিভ্রান্তিমূলক বার্তা ছড়াচ্ছে। মিত্রদের আমি স্মরণ করাতে চাই, লোকসভায় ৯ ঘণ্টা ২৯ মিনিট ধরে ভারতীয় ন্যায় সংহিতা বিল নিয়ে আলোচনা হয়। ৩৪ সাংসদ অংশ নেন সেই আলোচনায়। পাশাপাশি ৬ ঘণ্টা ৭০ মিনিট আলোচনা হয় রাজ্যসভায়। যেখানে অংশ নিয়েছিলেন ৪০ জন সাংসদ। একইসঙ্গে সমস্ত মুখ্যমন্ত্রীদের চিঠি লিখে পরামর্শ চাওয়া হয়। সমস্ত হাইকোর্টের বিচারপতিদেরও চিঠি দেওয়া হয়। এমনকী, IPS অফিসার এবং জেলাশাসকদের থেকেও পরামর্শ চাওয়া হয়। ১৫৮ বার বৈঠক করেছি আমি। সমস্ত দিক বিচার তবে এই বিল তৈরি করা হয়। আড়াই থেকে তিন মাস ধরে বিশদে চর্চা হয়। সব দলের সাংসদরা পরামর্শ দেন। ৯৩টি বদল করে তবেই বিল পেশ করা হয় সংসদে।’