BigNews: দাম বাড়ল পেট্রোল ও ডিজেলের, জ্বালানির মূল্যবৃদ্ধিতে কেন্দ্রকে নিশানা তৃণমূলের

ভোটের জয়ের আনন্দ এখনো পুরোপুরি কাটেনি, আর তার মধ্যেই দাম বাড়িয়ে দিল জ্বালানি। গতকাল সোমবার, ১ জুলাই থেকে পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধি পেয়েছে।

এই দাম বৃদ্ধির ফলে, কলকাতায় এখন লিটার প্রতি পেট্রোলের দাম ১০৪.৯৫ টাকা এবং ডিজেলের দাম ৯১.৭৬ টাকা।

কত বাড়লো দাম?

পেট্রোল: লিটার প্রতি ১.০১ টাকা বৃদ্ধি
ডিজেল: লিটার প্রতি ১.০২ টাকা বৃদ্ধি

তৃণমূল নেতা শান্তনু সেন বলেন, ‘এটা আমরা সবাই জানতাম। এর আগে উত্তরপ্রদেশ নির্বাচনের সময়েও আমরা দেখেছিলাম পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি বন্ধ হয়ে গিয়েছিল, আর ভোটের ফল প্রকাশের পর তা আবার বেড়ে যায়। সেই পুরনো স্বভাব বজায় রেখেই কেন্দ্রীয় সরকার, নির্বাচনের পর আবার মানুষের উপের বোঝা চাপিয়ে দিল।’

কংগ্রেস নেতা সৌম্য আইচ রায় বলেন, ‘এটা মুনাফাখোরের সরকার। গত ১০ বছরে আন্তর্জাতিক বাজারে কাঁচাতেলের দাম কম থাকা সত্ত্বেও পেট্রোপণ্যের দাম এত বাড়িয়েছে যে পরিবহণ ও জিনসপত্রের মূল্য আকাশ ছুঁয়েছে। সরকার সাধারণ মানুষের থেকে মুখ ফিরিয়ে নিয়ে পেট্রোল ডিজেলের থেকে অগাধ টাকা তুলছে ও পকেট ভরছে। এটা জনবিরোধী সরকার।’

সিপিএম নেতা অশোক ভট্টাচার্য বলেন, ‘কেন্দ্রের এই সরকার ভোটের আগে যা বলে, ভোটের পরে ঠিক তার উলটো কাজ করে। এই প্রথম নয়, এর আগেও এমনটা করেছে। এটা এদের নীতি হয়ে গিয়েছে। এর বিরুদ্ধে আমাদের লড়তে হবে।’

বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা বলেন, ‘পেট্রোল, ডিডেল ও গ্যাসের দাম সরকার নিয়ন্ত্রণ করে না। তার জন্য আলাদা কমিটি আছে। তারা আন্তর্জাতিক স্তরে ক্রুড অয়েলে দামের দামের উপর ভিত্তি করে দাম বাড়ায় ও কমায়।’