ন্যাশনাল মেডিকেলে পুলিশের ‘দাদাগিরি’, রোগীর পরিজনদের উপর লাঠি চালালো সিভিক ভলান্টিয়ার

রবিবার ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার নামে রোগীর পরিবারের উপর ‘হামলার’ অভিযোগ উঠেছে। বুকে ব্যথা নিয়ে ভর্তি রোগী শাহনাজ বেগমের হাত ইঞ্জেকশনের পর ফুলে যাওয়ায় তার মেয়ে জিজ্ঞাসা করতে গেলে নার্সের অসৌজন্যের মুখোমুখি হন। এরপর ওয়ার্ডে ঢুকে পুলিশ ও সিভিক ভলান্টিয়াররা রোগীর পরিবারের উপর লাঠিপেটা করে বলে অভিযোগ।

রবিবার ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের এমার্জেন্সি অজারভেশন ওয়ার্ডে ভর্তি ছিলেন শাহনাজ বেগম।
বুকে ব্যথা ছিলো তার।

চিকিৎসার অংশ হিসেবে তাকে একটি ইঞ্জেকশন দেওয়া হয়।ইঞ্জেকশন দেওয়ার পর শাহনাজের হাত ফুলে যায়।কী কারণে হাত ফুলেছে জানতে চান শাহনাজের মেয়ে।
নার্সের অসৌজন্যের মুখোমুখি হন তিনি।

ওয়ার্ডে ঝামেলা শুরু হয়।পুলিশ ও সিভিক ভলান্টিয়াররা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।অভিযোগ, পুলিশ ও সিভিক ভলান্টিয়াররা রোগীর পরিবারের উপর লাঠিপেটা করে।রোগী শাহনাজ বেগমও লাঠির আঘাত পান।

ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার পরিবর্তে রোগীর পরিবারের উপর ‘হামলা’ হয়েছে বলে অভিযোগ তুলেছে তারা।
পুলিশ ও সিভিক ভলান্টিয়ারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে তারা।
তদন্ত:

এম‌এসভিপি-তে রোগীর পরিবার অভিযোগ দায়ের করেছে।ঘটনার তদন্ত শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।পুলিশও তদন্ত করছে।