OMG! বাস থামিয়ে আগ্নেয়াস্ত্র হাতে দুষ্কৃতীরা, ফোন-গয়না-টাকা ছেড়ে পার্সেলের খোঁজ! জমছে রহস্য

সোমবার দুপুরে ঘটে গেলো এক অভাবনীয় ঘটনা। কোচবিহার জেলার ঘোকসাডাঙা থানা এলাকায় দুপুরে একটি বাস ডাকাতির শিকার হলো। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, ডাকাতরা যাত্রীদের কাছ থেকে কিছুই লুট করেনি। তাদের লক্ষ্য ছিলো বাসের মধ্যে থাকা একটি রহস্যময় পার্সেল!
ঘটনাটি ঘটে সোমবার দুপুরে, যখন কৃষ্ণনগর থেকে কোচবিহারগামী একটি বাস ঘোকসাডাঙা এলাকায় পৌঁছায়।বাসে থাকা যাত্রীদের দাবি, মাস্ক পরা কয়েকজন যুবক হঠাৎ করে বাসে উঠে বন্দুক দেখিয়ে ভয় দেখায় এবং গুলি চালায়।দু’জন চালক ছিলেন সেই সময়। একজন আহত হন।যাত্রীদের বক্তব্য অনুযায়ী, ডাকাতরা তাদের কাছ থেকে কোনো মূল্যবান জিনিসপত্র চায়নি। তাদের একমাত্র লক্ষ্য ছিলো বাসের মধ্যে থাকা একটি পার্সেল।
পার্সেলটি নিয়েই দুষ্কৃতীরা পালিয়ে যায়।
ওই পার্সেল বা ব্যাগের মধ্যে ঠিক কী ছিলো?কী কারণে ডাকাতরা এত ঝুঁকি নিয়ে বাসে হামলা করে পার্সেলটি ছিনিয়ে নিয়ে গেলো?পার্সেলটির সাথে কাদের যোগাযোগ আছে?
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ।পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং যাত্রীদের জিজ্ঞাসাবাদ করছে।পার্সেলটির রহস্য উন্মোচনের জন্য পুলিশ বিভিন্ন
দিক থেকে তদন্ত করছে।
সাম্প্রতিক সময়ে রাজ্যে বারবার ডাকাতির ঘটনা ঘটছে। এর ফলে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।
পুলিশ দ্রুততম সময়ে অপরাধীদের গ্রেফতার করে আইনের হাতে ন্যস্ত করার আশ্বাস দিয়েছে।