OMG! চোর সন্দেহে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মার, বাংলায় আবারও গণপিটুনিতে মৃত্যু

হুগলির তারকেশ্বর থানার নাইটা মাল পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের রানাবাঁধ এলাকায় গাড়ি চুরির সন্দেহে এক যুবককে পিটিয়ে মারার অভিযোগ উঠেছে। রবিবার রাতে ঘটে যাওয়া এই ঘটনায় বিশ্বজিৎ মান্না (২৩) নামের এক যুবকের মৃত্যু হয়। পেশায় গাড়ি চালক ছিলেন বিশ্বজিৎ।

মৃতের পরিবারের অভিযোগ, রবিবার রাতে বিশ্বজিৎকে তার বাড়ি থেকে তুলে নিয়ে যায় এলাকারই কয়েকজন যুবক। একটি গাড়ি খোওয়া গিয়েছিল বলে তাকে চোর সন্দেহ করা হয়। অভিযোগ, বিকাশ সামন্ত, তার ছেলে দেবকান্ত সামন্ত ও আরও কয়েকজন মিলে বিশ্বজিৎকে বেধড়ক মারধর করেন।

বিশ্বজিতের মায়ের দাবি, তাঁর ছেলে চুরি করেনি বলে বারবার আকুতি মিনতি করেছে। কিন্তু তার কথা কেউ শোনেইনি। মারধরের জেরে জ্ঞান হারিয়ে ফেলেন বিশ্বজিৎ। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে রাত দু’টো নাগাদ তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর পুলিশ অভিযুক্ত বিকাশ সামন্ত ও তার ছেলে দেবকান্ত সামন্তকে আটক করে।

অন্যান্য ঘটনা:

পাণ্ডুয়া: শনিবার পাণ্ডুয়ায় মনসা পুজোর মাইক বাজানো নিয়ে বিবাদের জেরে এক যুবককে পিটিয়ে মারার অভিযোগ উঠেছে। রাস্তায় ফেলে বাঁশ দিয়ে পেটানো হয় ওই যুবককে বলে অভিযোগ। রক্তবমি শুরু হয় যুবকের। তার এক দিনের মধ্যেই মৃত্যু হয়। মৃত যুবকের স্ত্রী অন্তঃসত্ত্বা।
ঝাড়গ্রাম: গত শুক্রবার ঝাড়গ্রামে চোর সন্দেহে দুই যুবককে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে। তাদের মধ্যে এক জনের মৃত্যু হয়েছে। অপরজন হাসপাতালে চিকিৎসাধীন।

প্রশাসনের উদ্বেগ:

গত কয়েক দিনে বাংলার একাধিক জায়গায় গণপিটুনির অভিযোগ উঠেছে। কোথাও ছেলেধরা সন্দেহে, কোথাও চোর সন্দেহে এই ঘটনাগুলি ঘটেছে। এই ঘটনাগুলিকে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে প্রশাসন।