“ফ্ল্যাটের মহিলারা নয়, এবার তৃণমূলকে বাঁচিয়েছে ‘ঝুপড়ির মহিলারা’”-বললেন সৌগত রায়

২০২৪ এর লোকসভা নির্বাচনে দুর্দান্ত জয় চিনিতে নিয়েছে তৃণমূল। এবারের নির্বাচনে ৪২ টির মধ্যে ২৯ টি আসনই জিতে নিয়েছে তৃণমূল। আর এই বড় জয়ের পেছনে রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন জয়ের অনুঘটক হিসেবে কাজ করেছে বাংলার লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। আর এবার এমনি কথা শোনা গেলো লোকসভার সাংসদ তথা তৃণমূল নেতা সৌগত রায়ের কণ্ঠে।
তিনি বলেন, “ঝুপড়ির গরিব মহিলারা যাঁরা লক্ষ্মীর ভান্ডার পেয়েছেন তাঁরাই আমাদের রক্ষাকর্ত্রী।”“
মহিলারাই আমাদের জিতিয়েছেন। লক্ষ্মীর ভান্ডার যদি না থাকত…যাঁরা বহুতলে থাকেন, অনেক জায়গায় তাঁরা আমাদের ভোট দেয়নি। ঝুপড়ির গরিব মহিলারা যাঁরা লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছেন তাঁরাই আমাদের রক্ষাকর্ত্রী। আমাদের ঢেলে ভোট দিয়েছেন। কিন্তু শহরের একটা অংশ আমাদের ভোট দেননি। মনে রাখতে হবে যাঁরা অবস্থাপন্ন, বড় ফ্ল্যাটে থাকেন তাঁরা ভোট দেননি।” সঙ্গে এও যোগ করে বলেন, “আর সংখ্যালঘুরা আমাদের সেন্ট পার্সেন্ট ভোট দিয়েছেন।”
বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, “উনি কিছুটা হলেও সত্যি হয়েছেন। উত্তরবঙ্গের লোকেরা লক্ষ্মীর ভান্ডারের টাকা পাননি? সন্দেশখালিতে মহিলা লক্ষ্মীর ভান্ডার পাননি? স্বয়ং মুখ্যমন্ত্রীর ৮টি ওয়ার্ডের মধ্যে ৫টি ওয়ার্ডে লিড করেছে বিজেপি । আসলে জনগণ প্রত্যাখান করছে এই সরকারকে।”