“আইফোন চাই আমার”- বায়না জুড়ে ‘কচি খোকা’ উঠলেন ওভারব্রিজের টঙে

মঙ্গলবার রাতে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের ঘটনা। ‘আইফোন চাই’ এই বায়নাজুড়ে ৩ নম্বর ওভার ব্রিজের উপরে উঠে পড়েন এক যুবক।
স্থানীয়রা তাকে নামানোর চেষ্টা করলে ‘প্রাণপাত’ করার হুমকি দেন তিনি।

ট্রেন পরিষেবা ব্যাহত হয় এই ঘটনায়।পুলিশ ঘটনাস্থলে এসে ‘আজব আবদার’ শুনে অবাক হন।আইফোন না পেলে সেতু থেকে নামবে না বলে অটল থাকেন যুবক।
শেষ পর্যন্ত স্থানীয়রা তাকে নামাতে গেলে দড়ি ছিঁড়ে নদীতে পড়ে যান তিনি।

স্থানীয়দের সাহায্যে উদ্ধার করা হয় তাকে।আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে যুবককে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যুবক নেশাগ্রস্ত ছিলেন।মানসিক ভারসাম্যহীন কি না তা খতিয়ে দেখছে পুলিশ।

স্থানীয়দের মতে, যুবক বাংলা বুঝতে পারছিলেন না এবং তেলুগুতে কথা বলছিলেন।পরিবারের খোঁজ চালাচ্ছে পুলিশ।

এই ঘটনায় কোলাঘাটে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।নেশাগ্রস্ত হয়ে এমন ঝুঁকিপূর্ণ কাজ করা উচিত নয় বলে মনে করছেন স্থানীয়রা।