বিদ্যালয়ে ঢুকতে বাধা, ধর্নায় বসলেন নতুন প্রধান শিক্ষিকা

ঝাড়গ্রাম শহরের পুরাতন ঝাড়গ্রামে অবস্থিত শ্রীরামকৃষ্ণ সারদাপীঠ জে বি প্রাথমিক স্কুলে নিয়োগ বিতর্ক।ঝাড়গ্রাম জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ থেকে কমলা বেরা কে প্রধান শিক্ষিকা পদে নিয়োগ দেওয়া হয়।কিন্তু স্কুল কর্তৃপক্ষ তাকে যোগদান করতে দিচ্ছে না।এর ফলে কমলা বেরা স্কুলের মেন গেটের বাইরে রাস্তার পাশে চেয়ার-টেবিল নিয়ে ৮ মার্চ থেকে ধর্নায় বসেছেন।
২১ মার্চ ঝাড়গ্রাম জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতি জয়দীপ হোতা তাকে স্কুলে যোগদানের নির্দেশ দেন।কিন্তু স্কুল কর্তৃপক্ষ তা মানছে না।১০ জুন স্কুল খোলার পরও কমলা বেরাকে স্কুলে ঢোকতে দেওয়া হয়নি।ঝাড়গ্রাম জেলাশাসক মৌমিতা গোদারা বসু দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন।
কমলা বেরা অভিযোগ করেন যে, স্কুল কর্তৃপক্ষ তাকে “স্কুল খুব শিগগিরই স্বায়ত্তশাসন পাবে” এই বলে নিয়োগ দিতে অস্বীকার করছে।তিনি আরও বলেন যে, স্কুলটি এখনও ডিপিএসসির অধীনে রয়েছে এবং শিক্ষকদের নিয়োগ ও বেতন ডিপিএসসি থেকেই হয়।ঝাড়গ্রাম জেলা বিদ্যালয় পরিদর্শক (প্রাথমিক) সোমেনচন্দ্র লাহা বলেছেন যে, ডিপিএসসি চেয়ারম্যান এই বিষয়ে ব্যবস্থা নেবেন।ঝাড়গ্রামের জেলাশাসক মৌমিতা গোদারা বসু ডিপিএসসিকে দ্রুত সমাধানের নির্দেশ দিয়েছেন।