SPORTS: কোচ হতে ইন্টারভিউ দিলেন গম্ভীর, শিগ্রই দায়িত্ব নিতে পারেন ভারতীয় দলের!

চলমান টি-২০ বিশ্বকাপ শেষেই ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সঙ্গে চুক্তি শেষ হবে রাহুল দ্রাবিড়ের। রোহিতদের কোচ হতে নতুন কোনো চুক্তি করবেন না দ্রাবিড় সেকথা আগেই জানিয়েছেন তিনি। এরপরেই নতুন কোচ চেয়ে বিজ্ঞপ্তি দিয়েছিল বিসিসিআই।
ভারতের কোচ হওয়ার আগ্রহ প্রকাশ করে আবেদন করেছিলেন বিশ্বকাপজয়ী ক্রিকেটার গৌতম গম্ভীর। এবার দিলেন সাক্ষাৎকার। খবর ইএসপিএনের।

গত বুধবার বিসিসিআই-এর উপদেষ্টা অশোক মালোত্রা, যতিন প্রাণজাপে ও সুলক্ষ্মণা নায়েকের বোর্ডে সাক্ষাৎকার দিয়েছেন গম্ভীর। তবে কোচের পদে আর কে কে আবেদন করেছেন এবং কারা সাক্ষাৎকার দিয়েছেন বা ডাক পেয়েছেন তা জানতে পারেননি।

গম্ভীর সম্প্রতি আইপিএলের দল কেকেআরের মেন্টর ছিলেন। তিনি জাতীয় দলের হয়ে যেমন সব শিরোপা জিতেছেন। তেমনি কেকেআর-কে নেতৃত্ব দিয়ে আইপিএল শিরোপা জিতেছেন। এবার মেন্টর হিসেবে শিরোপা জিতেছেন। যে কারণে জাতীয় দলের কোচ হওয়ার দৌড়ে এগিয়ে যান তিনি।

গম্ভীরও সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, তিনি সুযোগ আসলে ভারতের কোচ হতে চান। ১৪০ কোটি মানুষের প্রতিনিধিত্ব করা গৌরবের। ভারতের নতুন কোচ সাড়ে তিন বছরের জন্য অর্থাৎ ২০২৭ সালের বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব দেওয়া হতে পারে।

এদিকে রাহুল দ্রাবিড়ের জায়গায় ভিভিএস লক্ষ্মনের কোচ হওয়ার সম্ভবনা ছিল। কিন্তু তিনি জানিয়ে দিয়েছেন, জাতীয় দলের কোচ হতে চান না। তিনি বর্তমানে ভারতের জাতীয় ক্রিকেট একাডেমির পরিচালক। তার আগে ঐ পদে ছিলেন দ্রাবিড়।