ইতিহাসের আজকের দিনের কিছু উল্লেখনীয় গুরুত্বপূর্ণ ঘটনা (১৪ জুন)

আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। অনেকের আজ জন্মবার্ষিকী আবার কেউ মৃত্যুবরণ করেছিলেন এই দিনেই। চলুন এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু বিষয়-
ইতিহাসের পাতায় আজকের দিনটি:
ঘটনাবলি:
১৮৫৫- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণপরিচয় দ্বিতীয় ভাগ প্রকাশিত হয়।
১৯৬৩- বিশ্বের প্রথম নারী নভোচারী ভ্যালেনটিনা তেরেশকোভার মহাশূন্য যাত্রা।
১৯৭৫- বেতবুনিয়ায় বাংলাদেশের প্রথম ভূ-উপগ্রহ কেন্দ্র স্থাপন।
১৯৯৫- আন্তর্জাতিক রক্তদাতা ফেডারেশনের উদ্যোগে প্রথম বিশ্ব রক্তদাতা দিবস পালিত হয়।
১৯৯৭- সিলেটের মাগুরছড়া গ্যাস ফিল্ডে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড ঘটে।
২০১৮- রাশিয়ায় ২০১৮ ফিফা বিশ্বকাপ শুরু হবে।
জন্ম:
১৯১৭- বাঙালি সমাজবিজ্ঞানী, সাহিত্য সমালোচক, সাহিত্যিক, লোকসংস্কৃতি সাধক, চিন্তাবিদ ও গবেষক বিনয় ঘোষ।
১৯২৮- আর্জেন্টিনীয় বিপ্লবী চে গুয়েভারা।
মৃত্যু:
১৮৮৭- ইংরেজ ভারতপ্রেমিক নারী শিক্ষাব্রতী ও সমাজসংস্কারক মেরি কার্পেন্টার।
১৯২৭- ইংরেজ লেখক জেরোম কে জেরোম।
১৯৪৬- টেলিভিশনের আবিস্কারক জন বেয়ার্ড।
২০২০- ভারতীয় চলচ্চিত্র অভিনেতা সুশান্ত সিং রাজপুত।
দিবস:
বিশ্ব রক্তদাতা দিবস।