বাংলায় ফের দেখা দিলো বার্ড ফ্লু, আক্রান্ত ৪ বছরের শিশুকন্যা: WHO

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) রিপোর্ট অনুযায়ী, বাংলায় ৪ বছর বয়সী এক শিশুর শরীরে H9N2 ভাইরাস শনাক্ত হয়েছে।

গত ফেব্রুয়ারিতে, প্রবল জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ওই শিশুকন্যা হাসপাতালে ভর্তি হয়।পরীক্ষার মাধ্যমে তার শরীরে H9N2 ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে।
ধারণা করা হচ্ছে, শিশুটির বাড়ির মুরগির ফার্ম থেকে সে এই ভাইরাসে আক্রান্ত হয়েছে।

জ্বর, শ্বাসকষ্ট ও পেট খারাপের মতো উপসর্গ দেখা দেয় শিশুটির।অবস্থার অবনতি হলে তাকে পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিটে (PICU) স্থানান্তরিত করা হয়।প্রায় তিন মাসের চিকিৎসার পর ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে শিশুটি এবং বর্তমানে স্বাভাবিক জীবনে ফিরে এসেছে।শিশুটির পরিবারের অন্য কোন সদস্যের শরীরে H9N2 ভাইরাস পাওয়া যায়নি।

বিশেষজ্ঞদের মতামত:
বার্ড ফ্লুর উপসর্গ সাধারণ ইনফ্লুয়েঞ্জার মতো হলেও, সঠিক ও দ্রুত রোগ নির্ণয় গুরুত্বপূর্ণ।
বার্ড ফ্লুর একাধিক স্ট্রেন রয়েছে, তবে একজনের থেকে অন্যজনের সংক্রমণের ঝুঁকি কম।
পাখি ও গবাদি পশুর সাথে সরাসরি যোগাযোগ এড়িয়ে চলা এবং নিয়মিত হাত ধোয়া এই সংক্রমণ ঠেকাতে সাহায্য করবে।
মাস্ক ব্যবহার বার্ড ফ্লুর ঝুঁকি কমাতে পারে।
জ্বর বা শ্বাসকষ্টের সমস্যা হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

উল্লেখ্য,
H9N2 ভাইরাস সাধারণত পাখি থেকে মানুষে সংক্রমিত হয়।
এর আগে, ২০১৯ সালে শেষবারের মতো বাংলাদেশে একজনের শরীরে H9N2 ভাইরাস শনাক্ত হয়েছিল।
এই মাসেই মেক্সিকোতে বার্ড ফ্লুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা সাধারণ মানুষকে বার্ড ফ্লু নিয়ে সতর্ক থাকার এবং সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণের জন্য আহ্বান জানিয়েছে।