OMG! নিজেদের বোমার আঘাতে প্রাণ গেল ৪ ইসরায়েলি সেনার, শোকে সেনাদের পরিবার

গাজার দক্ষিণাঞ্চলীয় রাফা শহরের একটি ভবন বিস্ফোরণে চার ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো সাতজন। যাদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর। ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
নিহত সেনাদের নাম মেজর তাল শেবিলস্কি শৌলভ (২৪), স্টাফ সার্জেন্ট এইটান কার্লসব্রুন (২০), হামাদিয়ার ১৯ বছর বয়সী সার্জেন্ট আলমোগ শালোম এবং গিবাত হেরেলের ১৯ বছর বয়সী সার্জেন্ট ইয়াইর লেভিন। তারা সকলেই গিবাতি ব্রিগেডের ইউনিটে দায়িত্ব পালন করেছিলেন।
আইডিএফ জানায়, দক্ষিণ গাজার রাফা শহরে একটি ভবনে অভিযানে যায় সেনারা। তারা ভবনটি পর্যবেক্ষণে রাখে। সেখান থেকে হামাসের হামলার আশঙ্কা ছিল। তাই সরাসরি প্রবেশ না করে বোমা ছোড়া হয়। তবে এ ঘটনায় তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া না পেয়ে প্রবেশ করে ইসরায়েলি সেনারা।
দুইজন সেনা তিনতলা বিল্ডিংটিতে প্রবেশ করার সাথে সাথে এটি বিস্ফোরিত হয় এবং এর কিছু অংশ সেনাদের ওপর ভেঙে পড়ে। বাড়ির ভেতরে আইডিএফ পরে একটি টানেল খুঁজে পায়।
এ ঘটনাকে ফাঁদ হিসেবে দেখছে ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনী। তাদের দাবি, ভবনটিতে হামাসের সুড়ঙ্গ থাকার প্রমাণ মিলেছে। এর মানে এখানে হামাস যোদ্ধারা ছিল।