পার্সোনাল লোন না বেতন জমা রেখে টাকা, জেনেনিন কোন ধরনের ঋণে সুবিধা বেশি?

হঠাৎ অর্থের প্রয়োজন হলে, ব্যক্তিগত ঋণের পাশাপাশি চাকরিজীবীরা “অগ্রিম বেতন ঋণ” বা “অ্যাডভান্স স্যালারি লোন” নিতে পারেন। এটি বেশ কয়েকটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে সহজেই পাওয়া যায়।
অগ্রিম বেতন ঋণের সুবিধা:
অন্যান্য ঋণের তুলনায়, অগ্রিম বেতন ঋণ অনুমোদন ও বিতরণের প্রক্রিয়া অনেক দ্রুত।আবেদন করার জন্য খুব বেশি নথির প্রয়োজন হয় না। বেতনের স্লিপ, ব্যাংক স্টেটমেন্ট, পরিচয়পত্র ইত্যাদি যথেষ্ট। ঋণের পরিমাণ বেতনের উপর নির্ভর করে। সাধারণত, বেতনের তিনগুণ পর্যন্ত ঋণ নেওয়া যায়।ঋণ পরিশোধের জন্য মেয়াদ ১৫ মাস পর্যন্ত।
অসুবিধা:
ব্যক্তিগত ঋণের তুলনায় অগ্রিম বেতন ঋণের সুদের হার অনেক বেশি। বছরে ২৪% থেকে ৩০% সুদ দিতে হয়। কিস্তির পরিমাণ বেশি হওয়ায় সংসার খরচের উপর প্রভাব পড়তে পারে। শুধুমাত্র জরুরি প্রয়োজনেই এই ঋণ নেওয়া উচিত। নিয়মিত ব্যবহারে আর্থিক বিপদ দেখা দিতে পারে। ঋণের কিস্তি পরিশোধে ব্যর্থ হলে কর্মস্থলে সম্মানের ঝুঁকি দেখা দিতে পারে।
কোন ঋণ ভালো?
আর্থিক বিশ্লেষকদের মতে, অ্যাডভান্স স্যালারি লোন ও পার্সোনাল লোনের মধ্যে ব্যক্তিগত ঋণই বেছে নেওয়া উচিত। কারণ, ব্যক্তিগত ঋণের সুদের হার কম এবং মেয়াদ বেশি। তবে, যদি মারাত্মক আর্থিক সংকটের মধ্যে পড়েন, তাহলে অগ্রিম বেতন ঋণ আপনাকে স্বস্তি দিতে পারে।
সিদ্ধান্ত নেওয়ার আগে:
ঋণ নেওয়ার আগে, আপনার অর্থনৈতিক অবস্থা, ঋণের প্রয়োজনীয়তা, বিকল্প সমাধান, সুদের হার, ঋণ পরিশোধের ক্ষমতা ইত্যাদি বিষয়গুলো ভালোভাবে বিবেচনা করুন।