“লকেটকে হারানোর প্রতিজ্ঞা”- রচনা জিততেই মাথা মুণ্ডন করলেন দুই প্রাক্তন BJP কর্মী

লোকসভা নির্বাচনের ফলাফলে হুগুলিতে হয়েছে পালা বদল। হুগুলিতে TMC যেতে ফের দলীয় আত্মবিশ্বাস ফিরেছে তৃণমূলের কর্মী ও সমর্থকদের মনে। আর এই জয়ের খবরের মাঝেই বিজেপি ত্যাগী দুই তৃণমূল কর্মী শোষণে গিয়ে করলেন মাথা মুন্ডন।

সাংসদ লকেটের কাছ থেকে কোনওরকম সহযোগিতা না পাওয়ার অভিযোগ তুলেছিলেন শ্যামাকান্ত দাস। শ্যামাকান্তের দাবি, লকেট বলেছিলেন, ‘যাঁর খুশি সে দল করবে এবং যাঁর ইচ্ছে হবে না, সে দল থেকে বেরিয়ে যেতে পারে।’এর পরেই দলত্যাগ করে তৃণমূলে যোগ দেন শ্যামাকান্ত।

অন্যদিকে, প্রায় একই সঙ্গত কারণে আরও এক প্রাক্তন বিজেপি কর্মী তথা বর্তমান তৃণমূল সমর্থক নিমাই সানা ত্রিবেনী ঘাটে গিয়ে মাথা মুণ্ডন করেন।

খোকন রায় বলেন, ‘প্রতিজ্ঞা করেছিলাম লকেট চট্টোপাধ্যায় হারলে ত্রিবেনী শ্মশান ঘাটে গিয়ে চুল দাড়ি কামিয়ে বাড়ি ফিরব। তাঁকে পাঁচ বছরে দেখতে পাইনি, আর যেন তাঁকে দেখা না যায়। আমরা চেয়েছিলাম রচনা বন্দ্যোপাধ্যায় জিতুক।’ তাঁর কথায়, করোনার সময় লকেটকে আমরা পাশে পাইনি। তাই তাঁকে আমরা চাইনি। এখন তিনি প্রাক্তন সাংসদ। তাই, আমার মনস্কামনা পূর্ণ হয়েছে।

শ্যামাকান্ত বলেন, ‘বিজেপিতে যখন ছিলাম তখন তাঁর কাছ থেকে কোনও সাহায্য পায়নি। অনেক অত্যাচার সহ্য করেছিলাম, কিন্তু তাঁকে কাছে পাইনি। লোকসভা ভোটের আগে আমাদের ডেকেছিল সেখানেও তিনি খারাপ ব্যবহার করেন আমাদের সঙ্গে। তখনই প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম, তিনি প্রাক্তন সাংসদ হলে শ্মশান ঘাটে গিয়ে চুল দাড়ি কামিয়ে আসব। তাই শ্মশানে গিয়ে মাথা মুণ্ডন করলাম।’