BigNews: বাজারে সস্তা হবে ইলিশ-পমফ্রেট? বাঙালির জন্য এলো বড় সুখবর

দীঘা, শঙ্করপুর, মন্দারমণি, তাজপুর: মাছ ধরার নিষেধাজ্ঞা শেষ, মৎস্যজীবীদের আশায় উৎসব!
ব্যান পিরিয়ড কে পেছনে ফেলে, আগামী ১৪ জুন থেকে সমুদ্রে জাল ফেলার জন্য উন্মুখ মৎস্যজীবীরা। দীঘা, শঙ্করপুর, মন্দারমণি, তাজপুর সহ উপকূলবর্তী এলাকায় জোরালো প্রস্তুতি চলছে।

২ মাসের নিষেধাজ্ঞা কে কাটিয়ে, এবার ইলিশ-সহ নানা রকম মাছের আশায় বুক বেঁধেছেন মৎস্যজীবীরা। সমুদ্র সাথী প্রকল্পের মাধ্যমে এই বছর প্রথমবারের মতো নিষেধাজ্ঞার সময় ১০ হাজার টাকা সাহায্য পেয়েছেন তাঁরা।

ট্রলার রঙ করা, তেল ভরা, বরফ মজুত, জাল মেরামত সবকিছুই চলছে তুঙ্গে। মা কালী, জয় মা দূর্গা-র আশীর্বাদ নিয়ে নতুন করে ভাগ্য জেতার প্রস্তুতি তাঁদের।

দু’হাজারেরও বেশি ট্রলার সমুদ্রে নামার জন্য অপেক্ষায়। সমুদ্র সাথী প্রকল্পে তাঁদের পাশে দাঁড়িয়েছে রাজ্য সরকার।

এই মরশুমে বাজারে সস্তা ইলিশ-সহ নানা রকম মাছ পাওয়ার আশায় আনন্দিত সাধারণ মানুষও।