সংসারে অশান্তি! ৪ সন্তানকে জলের ট্যাংকে ফেলে মারলেন মা
June 3, 2024

ভারতের রাজস্থানের বারমের জেলার ধানেকেতালা গ্রামে এক ভয়ঙ্কর ঘটনায় একজন মহিলা তার চার সন্তানকে জলের ট্যাংকে ফেলে হত্যার অভিযোগে অভিযুক্ত। ঘটনার পর নিজেও ঐ মহিলা ঝাঁপ দিয়ে ট্যাংকে পড়ে যান। তবে ভাগ্যক্রমে তিনি বেঁচে যান।
এনডিটিভি থেকে প্রাপ্ত খবর অনুযায়ী, প্রাথমিক তদন্তে পুলিশ জানায়, পারিবারিক কলহের জের ধরে ঐ মহিলা মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। জেলা পুলিশ সুপার নরেন্দ্র সিং মীনা জানান, উদ্ধারের পর ঐ মহিলাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তার চিকিৎসা চলছে। ঘটনার পেছনের আসল কারণ জানতে ঐ মহিলার জিজ্ঞাসাবাদ করা হবে।
এই ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। স্থানীয়রা দ্রুত পুলিশকে খবর দেওয়ায় ঐ মহিলাকে উদ্ধার করা সম্ভব হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং দ্রুততম সময়ে সত্য উদঘাটনের আশা প্রকাশ করেছে।