বিশেষ: ৩৪৩৫৭ রান, ১০০ সেঞ্চুরি! তাও সচিনকে কিংবদন্তী মানেন না কপিল দেব?

ক্রিকেটের ঈশ্বর ও মাস্টারব্লাস্টার বলে পরিচিত সচিন তেন্ডুলকর। ক্রিকেট ক্যারিয়ারে তার রানের ঝুলি ও পরিসংখ্যান দেখে অনেকেই হয়ে যাবে হতবাক। তবে ক্রিকেট বিশ্ব তাকে ‘ক্রিকেটের ঈশ্বর” উপাধি দিলেও 1983 সালের বিশ্বকাপজয়ী ভারতীয় অধিনায়ক কপিল দেব এই বিষয়ে সহমত পোষণ করেন না। এমনকি তিনি সচিন কে কিংবদন্তি মানতেও নারাজ।
2000 সালে যখন কপিল দেব কে যখন ভারতীয় দলের কোচ করা হয়েছিল তখন। সচিন ও কপিলের মধ্যে যে বিভিন্ন ঝামেলার কথা ফাঁস হয়ে যেত।
সচিন তার লেখা বই ‘প্লেয়িং ইট মাই ওয়ে’-তে কপিল দেবের সঙ্গে এই অম্ল-মধুর সম্পর্কের কথাও উল্লেখ করেন।
“২০০০ সালে অস্ট্রেলিয়া সফরে গিয়ে কপিল দেবের ব্যবহারে তিনি রীতিমতো হতাশ হয়ে পড়েছিলেন। সচিন আরও লেখেন যে দলের রণনীতি কী হবে, সেই ব্যাপারে কপিল দেব কখনই পরামর্শ দিতেন না। কারণ ‘হরিয়াণা হ্যারিকেন’ বরাবরই একথা মনে করতেন যে একটা দলে অধিনায়কই শেষ কথা হবে। আর সেই প্রভাবটাই সচিনের অধিনায়কত্বে পড়েছিল।”
“সচিন জানতেন না যে কীভাবে একটা সেঞ্চুরিকে ডাবল কিংবা ট্রিপল সেঞ্চুরিতে নিয়ে যাওয়া যায়। সচিন অবশ্যই একজন প্রতিভাবান ব্যাটার ছিলেন, কিন্তু বিধ্বংসী ব্যাটার কোনওদিনই ছিলেন না।”
প্রসঙ্গত, টেস্ট ক্রিকেটে একটাও ট্রিপল সেঞ্চুরি হাঁকাতে পারেননি সচিন তেন্ডুলকর। লাল বলের ক্রিকেটে তিনি সর্বাধিক ২৪৮ রান করেছিলেন। যদিও টেস্ট ক্রিকেটে তিনি ৬ ডাবল সেঞ্চুরি করেছিলেন।