‘লাহোর চুক্তি ভাঙে পাকিস্তানই!’ ২৫ বছর পর কার্গিল যুদ্ধের দায় স্বীকার নওয়াজের

কার্গিল যুদ্ধের ২৫ বছর পর নিজেদের দশ স্বীকার করে নিলো পাকিস্তান। পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ জানিয়েছেন যে 1999 সালে ভারতের সাথে হওয়া লাহোর চুক্তি ভেঙেছিল পাকিস্তানই। তবে এই বিষয়ে তিনি দশ চাপিয়েছেন পাকিস্তানের তৎকালীন সেনাপ্রধান পারভেজ মুশারফের উপর।

নওয়াজ সাফ জানিয়েছেন, ‘হ্যাঁ আমাদেরই ভুল ছিল।’

এদিন তিনি বলেন, ‘১৯৯৮ সালের ২৮ মে পাকিস্তান পাঁচটি পারমাণবিক পরীক্ষা চালিয়েছিল। এরপর বাজপেয়ী সাহেব এখানে আসেন এবং আমাদের সঙ্গে একটি চুক্তি সাক্ষর করেন। কিন্তু আমরাই ওই চুক্তি ভেঙেছিলাম। ওটা আমাদের ভুল ছিল।’

নওয়াজ শরিফের এই স্বীকারোক্তি পাকিস্তানের টিভি চ্যানেলগুলোতে সম্প্রচার হতেই তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।

ওই ভিডিয়োয় প্রাক্তন প্রধানমন্ত্রী আরো বলেছেন “প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন পাকিস্তানকে পারমানবিক পরীক্ষা চালানো বন্ধ করতে ৫ বিলিয়ন মার্কিন ডলারের প্রস্তাব দিয়েছিলেন।”

নওয়াজের সাফ দাবি, ‘আমার জায়গায় ইমরান খানের মতো একজন থাকলে তিনি ক্লিনটনের প্রস্তাব মেনে নিতেন।’