রাশি রাশি ফাঁকা ফ্ল্যাট কিনছে চিনা সরকার, জেনেনিন নেপথ্যে রয়েছে কী অভিসন্ধি?

চিনের আবাসন শিল্পে বড় ধাক্কা! অবিক্রিত অবস্থায় পড়ে রয়েছে ৪০ লাখ ফ্ল্যাট। এই বিপুল সংখ্যক অ্যাপার্টমেন্ট বাজারে থাকায় রিয়েল এস্টেট ব্যবসা প্রায় ধ্বংসের মুখে। এই পরিস্থিতিতে হতাশ রিয়েল এস্টেট ব্যবসায়ীদের সাহায্য করতে এগিয়ে এসেছেন প্রেসিডেন্ট শি জিনপিং।
জিনপিংয়ের মেগা পরিকল্পনা:
অধিকাংশ ফাঁকা ফ্ল্যাট কিনে নেওয়ার ঘোষণা করেছেন চীনা প্রেসিডেন্ট।এই অভিযানের জন্য বেজিং ৪২ বিলিয়ান মার্কিন ডলার (প্রায় সাড়ে তিন লাখ কোটি টাকা) বরাদ্দ করবে।স্থানীয় সরকারগুলিকেও ফ্ল্যাট কেনার নির্দেশ দেওয়া হয়েছে।পিপলস ব্যাঙ্ক অফ চায়না থেকে আসবে অর্থ।ফাঁকা অ্যাপার্টমেন্ট কিনে তা দিয়ে ভাড়া বা বন্ধকী কারবার করার পরিকল্পনা রয়েছে সরকারের।
মন্দার কারণ:
২০২০ সাল থেকে চিনা আবাসন শিল্পে মন্দা চলছে।জিনপিং সরকারের কঠোর ঋণ নীতি মূল কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।সহজে লোন না পাওয়ায় রাতারাতি দেউলিয়া হয়ে যান ডেভলপারদের একাংশ।সহজে ঋণ পাওয়ায় ডেভলপাররা প্রচুর পরিমাণে অ্যাপার্টমেন্ট তৈরি করে ফেলেছিলেন।চাহিদা কমে যাওয়ায় বিরাট আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তাঁরা।
চিনা রিয়েল এস্টেট ব্যবসায়ীদের ঋণের বোঝা বিশাল।কোভিড পরবর্তী সময়ে চিনা অর্থনীতিতে মন্দা।অনেকেই টাকা খরচ করে সম্পত্তি কেনার বদলে তা সঞ্চয়ের দিকে বেশি নজর দিচ্ছেন।
ভবিষ্যৎ কী?
জিনপিংয়ের এই পদক্ষেপ রিয়েল এস্টেট শিল্পে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারবে কিনা তা এখনও অনিশ্চিত।বিশ্লেষকরা মনে করছেন এই সমস্যার সমাধানে দীর্ঘ সময় লাগবে।চিনা অর্থনীতিতে রিয়েল এস্টেটের ভূমিকা কতটা হবে তাও এখনও স্পষ্ট নয়।