“বাংলায় সবচেয়ে বেশি সাফল্য পাবে BJP, অস্তিত্বের লড়াই লড়ছে TMC”-বিস্ফোরক দাবি মোদীর

২০২৪ এ লোকসভা নির্বাচনে সরগরম দেশের রাজনীতি। বিভিন্ন রাজনৈতিক নেতারা বিভিন্ন সভা ও মঞ্চে দিচ্ছেন তাদের ভাষণ।আবার কোথায়ও কোথাও চলছে একে অপরের বিরুদ্ধে কথার লড়াই। আবার কোথাও চলছে সরকারি সুবিধা ও অসুবিধা পাওয়া -না পাওয়ার বিষয়ে চর্চা।
আর এবার লোকসভা নির্বাচনে বাংলায় বিজেপি সবথেকে ভালো ফল করবে বলে জানালেন প্রধানমন্ত্রী মোদী। সম্প্রতি এক সংবাদ মাধ্যমে সাক্ষাৎকারে নরেন্দ্র মোদী জানিয়েছেন এই কথা। আর তারপরেই বাংলা জুড়ে শুরু হয়েছে প্রধামন্ত্রীর দাবি নিয়ে আলোচনা।
সেখানে তিনি বলেন, ‘বাংলার নির্বাচনে তৃণমূল কংগ্রেস স্রেফ অস্তিত্বের লড়াই লড়ছে। আপনারা নিশ্চয়ই জানান, একসময় বাংলায় BJP-র ৩টে আসন ছিল। সেটা বেড়ে হয়েছে ৮০টি (আসলে ৭৭)। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে আমরা প্রচুর সমর্থন পেয়েছিলাম। এবার গোটা দেশের মধ্যে BJP-র বেস্ট পারফর্মিং স্টেট হবে বাংলা। এখানে সবচেয়ে বেশি সাফল্য পাবে BJP’।