লোকসভায় কত আসন পাবে BJP? মিলবে কত শতাংশ ভোট? জানালেন জয়শংকর

২০২৪ এ লোকসভা নির্বাচনে সরগরম দেশের রাজনীতি। বিভিন্ন রাজনৈতিক নেতারা বিভিন্ন সভা ও মঞ্চে দিচ্ছেন তাদের ভাষণ।আবার কোথায়ও কোথাও চলছে একে অপরের বিরুদ্ধে কথার লড়াই। আবার কোথাও চলছে সরকারি সুবিধা ও অসুবিধা পাওয়া -না পাওয়ার বিষয়ে চর্চা।

আর এবার লোকসভা নির্বাচনে বিজেপি কত আসন পাবে সেই নিয়ে মুখ খুললেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। তিনি জানিয়েছেন যে এবারের নির্বাচনেও বিজেপি খুব ভালো ফলাফল করবে।

NDTV-কে দেওয়া একটি সাক্ষাৎকারে এস জয়শংকর বলেন, ‘নম্বর আমি সার্ভে এজেন্সিগুলির উপর ছেড়ে দিচ্ছি। এই নির্বাচনে যেভাবে মানুষের অভূতপূর্ব সাড়া পেয়েছি, তাতে নিশ্চিত, BJP-র পক্ষে জোরদার সমর্থন রয়েছে জনতার।’

এস জয়শংকর বলেন, ‘যখন মানুষ শাসকদলের প্রতি ঝুঁকে থাকে, তখন বুথমুখী হওয়ার আগেই তাঁদের থেকে সমর্থনের ইঙ্গিত পাওয়া যায়। অনেকে প্রকাশ্যেই প্রশংসা করে থাকেন। অতি উৎসাহে মানুষের ভাবনা প্রকট হয়ে যায়। আমার উপলব্ধি, অনেক রাজ্যেই কেন্দ্রের শাসকদলের প্রতি জোরদার সমর্থন রয়েছে। কেরালায় গত বছর অনেকবার সফর করেছি। তেলঙ্গানাতেও প্রায়শই যাই। এগুলি BJP-র পরম্পরাগত রাজ্য নয়। কিন্তু, সেখানেও এবার BJP-র হাওয়া বইছে।’

বিদেশমন্ত্রী আরও বলেন, ‘আমি হলফ করে বলতে পারি, এবার আমাদের পক্ষে জনসমর্থন রয়েছে। ট্রেন্ড বলছে BJP-র প্রতি মানুষের আস্থা রয়েছে। নিজের অভিজ্ঞতা থেকে বলতে পারি, গতবারের ৩৭ শতাংশের থেকে বেশি ভোট মিলবে ২০২৪ লোকসভায়। আরও পাঁচ শতাংশ ভোটের হার বাড়বে BJP-র।’

বিদেশমন্ত্রীর কথায়, ‘BJP একটি প্রফেশনাল রাজনৈতিক দল। এর একটি নির্দিষ্ট নীতি-আদর্শ এবং লক্ষ্য রয়েছে। অনুমানে কিংবা ভবিষ্যদ্বাণীর ভিত্তিতে এই দল চলে না। আসন ভিত্তিক, ব্লক ভিত্তিক, এবং বুথ ভিত্তিক পর্যবেক্ষণ চালিয়ে তবে নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছনো হয়। বিস্তারিত তথ্যের উপর ভিত্তি করে দেখা হয়, কোন রাজ্যে কত আসন জেতার সম্ভাবনা কিংবা অনুকূল পরিবেশ রয়েছে। কেউ যখন বলছেন, ওমুক রাজ্যে অতগুলো আসন মিলবে, তার নেপথ্যে রয়েছে বিস্তারিত হিসেব।’