“লোকসভা ভোটে কত আসন পাবে BJP?”-ভবিষ্যদ্বাণী করলেন আমেরিকার রাষ্ট্রবিজ্ঞানী

২০২৪ এ লোকসভা নির্বাচনে সরগরম দেশের রাজনীতি। বিভিন্ন রাজনৈতিক নেতারা বিভিন্ন সভা ও মঞ্চে দিচ্ছেন তাদের ভাষণ।আবার কোথায়ও কোথাও চলছে একে অপরের বিরুদ্ধে কথার লড়াই। আবার কোথাও চলছে সরকারি সুবিধা ও অসুবিধা পাওয়া -না পাওয়ার বিষয়ে চর্চা।
আর এবার আসন্ন লোকসভা ভোটের ফলাফল নিয়ে মন্তব্য করলেন আমেরিকার বিশিষ্ট রাষ্ট্র বিজ্ঞানী ইয়ান ব্রেমার।
তিনি বলেন, ‘BJP ৩০৫-এর আশাপাশে আসন জিতবে এ বার।’
ব্রেমার আরও বলেছেন, ‘একাধিক কারণে গোটা পৃথিবীতেই ভূ-রাজনৈতিক অনিশ্চয়তা তথা অস্থিরতার পরিবেশ তৈরি হয়েছে। আমেরিকা-চিন কূটনৈতিক সম্পর্ক এ ক্ষেত্রে বড় ভূমিকা নিতে পারে। তবে ভারতে শাসন ক্ষমতায় মোদীই ফিরছেন।’
এ প্রসঙ্গে তৃণমূল নেতা শান্তনু সেন সংবাদ মাধ্যমে বলেন, ‘তৃণমূল কংগ্রেস এই ধরণের ভবিষ্যদ্বাণীতে ভরসা করে না। আমরা মানুষের রায়ের উপর ভরসা করে। তৃণমূল কংগ্রেস সারাবছর মানুষের জন্য কাজ করে তাই লোকসভা নির্বাচনে আমাদের উপর মানুষের ভরসা অটুট থাকবে এ বিষয়ে আশাবাদী।’