মোদীই প্রধানমন্ত্রী হবেন! দাপটের সঙ্গে দাবি রাহুল গান্ধীর, কংগ্রেস নেতার মন্তব্য ভাইরাল

২০২৪ এ লোকসভা নির্বাচনে সরগরম দেশের রাজনীতি। বিভিন্ন রাজনৈতিক নেতারা বিভিন্ন সভা ও মঞ্চে দিচ্ছেন তাদের ভাষণ।আবার কোথায়ও কোথাও চলছে একে অপরের বিরুদ্ধে কথার লড়াই। আবার কোথাও চলছে সরকারি সুবিধা ও অসুবিধা পাওয়া -না পাওয়ার বিষয়ে চর্চা।

নরেন্দ্র মোদীই প্রধানমন্ত্রী হবেন! এমনটাই জানালেন রাহুল গান্ধি। সম্প্রতি এই ভিডিও নিয়ে বেশ তোলপাড় সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ৫৬ সেকেন্ডের ক্লিপ ভাইরাল হয়ে গিয়েছে। যেই ভিডিও টিতে দেখা যায় রাহুল গান্ধী বলছেন,” ৪ জুন, ২০২৪-এ নির্বাচনের ফলাফল ঘোষণা করার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করবেন।”

আর এই ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ক্যাপশন দেওয়া হয়েছিল আজকের ব্রেকিং নিউজ। যা মুহূর্তেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। যদিও এই ভিডিও টি আসল নয় বলেই মনে করেছেন বেশিরভাগ ,তবে আবার অনেকে এই ভিডিও নিয়ে নানা সমালোচনাও করেছেন বলে খবর।

জানা গিয়েছে, যে ভাইরাল ভিডিও ক্লিপটি ডিজিটালি পরিবর্তিত। ভালভাবে বিশ্লেষণ করলে দেখা যায় যে এই ভিডিওটি সূক্ষ্ম ভাবে এডিট করা হয়েছে।অন্যদিকে রাহুল গান্ধীর আসল ভিডিও টিও পাওয়া গিয়েছে। যেখানে তাকে বলতে দেখা যায়, “আমাকে এমন কিছু বলতে দিন যা মূলধারার মিডিয়া আপনাকে কখনও বলবে না। ৪ জুন, ২০২৪-এ নরেন্দ্র মোদি ভারতের প্রধানমন্ত্রী হিসেবে তাঁর অবস্থান টিকিয়ে রাখতে পারবেন না। এটা লিখে রাখুন।”

এই ভিডিও যে মিথ্যা তা পরে ফের টুইটার হেন্ডেলে শেয়ার করে জানানো হয় । পাশাপাশি নকল ভিডিওটি শেয়ার করা হয়েছে জাতীয় কংগ্রেসের তরফ থেকে। আর এর থেকেই জানা যায় কোনটি আসল।