জাতি হিংসায় পুড়ছে মায়ানমার! ৫ হাজার হিন্দু-বৌদ্ধদের বাড়িতে লাগানো হলো আগুন

রাখাইন রাজ্যের বিভিন্ন অংশে জাতিগত বিদ্রোহী গোষ্ঠীগুলির মধ্যে সংঘর্ষ বৃদ্ধি পাচ্ছে।এই সংঘর্ষে বৌদ্ধ ও হিন্দুদের প্রায় 5,000 ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে।
হাজার হাজার মানুষ আতঙ্কে বাড়ি ছেড়ে পালিয়েছে।বাংলাদেশ সীমান্ত থেকে মাত্র 25 কিলোমিটার দূরে অবস্থিত বুথিডাং শহরে এই ঘটনা ঘটেছে।
সূত্রের খবর, এই তাণ্ডব চালানোর জন্য ঠেলে দেওয়া হয়েছে বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পের যুবকদের।
11 থেকে 21 এপ্রিলের মধ্যে ঘরগুলি পুড়িয়ে দেওয়া হয়েছে।বুথিডাং বর্তমানে বিদ্রোহী সাম্প্রদায়িক গোষ্ঠী আরাকানের নিয়ন্ত্রণে।বুথিডাং এবং মংডু শহরে বসবাসকারী স্থানীয় মুসলিমদের মধ্যে অধিকাংশ জনই সাম্প্রদায়িক বিভাজন সমর্থন করছেন।
2018 সালের বুথিডাং-এ 3000টি বাড়ি ছিল। এই সংখ্যা তিনগুণ বেড়ে 10 হাজারও দাঁড়িয়েছে।সাম্প্রতিক সময়ে পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে মায়ানমারের সামরিক বাহিনী এবং আরাকান বাহিনীর মধ্যে সংঘর্ষের ঘটনায় উত্তোরোত্তর বৃদ্ধি পাচ্ছে।
হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে।অনেক মানুষের জীবন-জমির ক্ষতি হয়েছে।এই অঞ্চলে সাম্প্রদায়িক উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মায়ানমার সরকারের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
(বিঃদ্রঃ খবরে ব্যবহৃত ছবিটি প্রতীকী হিসেবে ব্যবহার করা হয়েছে )