উত্তপ্ত ধনেখালি: মুখোমুখি লকেট-অসীমা, “চোর” বনাম “ডাকাত” বিতর্ক

বুথে বুথে চলছে ভোট। কোথাও বা ভোট হচ্ছে খুবই শান্তি পূর্ণ ভাবে। আবার কোথাও সকাল থেকেই শুরু হট্টগোল। ‘চোর’ ‘ডাকাত’ নানা রকম স্লোগান শুরু হয়ে গিয়েছে। জানা গিয়েছে, হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় সেখানকার বুথে পৌঁছতেই শুরু হয়ে যায় ‘ডাকাত’ ‘ডাকাত’ বলে স্লোগান। তৃণমূল প্রার্থীরাই নাকি এই স্লোগান করেছেন বলে অভিযোগ উঠেছে ।
তৃণমূল বিধায়ক অসীমা পাত্র তুললেন ‘ডাকাত’ স্লোগান। অন্যদিকে চুপ করে থাকেননি লকেট চ্যাটার্জী। তিনি পাল্টা বললেন, ‘চোর’ দুই রাজনৈতিক দলের দুই নেত্রীর বাকবিতণ্ডায় উত্তপ্ত ধনেখালি।
TMS র দাবি, এলাকায় শান্তিপূর্ণভাবে ভোট চলছিল। আর তখনই সেখানে এসে লকেট চট্টোপাধ্যায় পৌঁছন।কেন তিনি এই সময় আসবেন এই নিয়ে নানা রকম প্রশ্ন তোলেন TMC প্রাথীরা । কার্যত একদম মুখোমুখি দেখা যায় লকেট-অসীমাকে। আজ TMC র তরফ থেকে ‘গো-ব্যাক’ স্লোগান তোলা হয়।অন্যদিকে BJP র তরফ থেকে ‘চোর-চোর’ বলে স্লোগান তোলা হয়েছে।
শুধু তাই নয় এই নিয়ে TMC নেত্রী অসীমা বলেন, “ডাকাত… এটা আমার বাড়ি। উনি নাটক করতে এসেছেন। লকেট ডাকাত, ডাকাত।” এ দিকে, আবার লকেট চট্টোপাধ্যায় বলেন, “তোরা গলা খারাপ করে আরও জোরে বল। এরা সব রিগিং করছিল। ভোট লুট করছিল। তাই এসেছি। নির্বাচন কমিশনে অভিযোগ করেছি। আরও ফোর্স পাঠাতে বলছি।”