রণংদেহী মূর্তিতে লকেট চ্যাটার্জী, ‘ভুয়ো এজেন্ট’দের বুথ থেকে বের করে দিলেন বিজেপি নেত্রী

দেশজুড়ে ৪৯ টি আসনে চলছে ভোট গ্রহণ। সকাল ৭ টা থেকে মানুষ দাঁড়াচ্ছে ভোটার লাইনে। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ঘটনা ঘটছে। আর এদিন একটু অন্য রকম মেজাজেই দেখা গেলো লকেট চট্টোপাধ্যায়কে। বিজেপি দল দাবি জানাচ্ছেন যে, লকেট চ্যাটার্জী ভুয়ো এজেন্ট ধরেছেন।

ধনিয়াখালির দশঘড়া বালিকা উচ্চবিদ্যালয়ের ঘটনা। সেখানের বুথে ঢুকতে পারেননি এক ব্যক্তি। আর এমনটাই পুলিশের কাছে দাবি করেছেন লকেট চ্যাটার্জী। ওই ব্যক্তির নাম সুশান্ত দে ।অভিযোগ করা হয়েছে, ওই ব্যক্তির কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে ভোটার কার্ড। জোর গলায় লকেটকে বলতে শোনা যায়, ভিতরে যাতে কেউ না থাকে, রাজ্য পুলিশের সকলের বাইরে চলে যান।

সুশান্ত দে অর্থাৎ ওই ব্যক্তি দাবি করেন, তিনি রিলিভার এজেন্ট। কিন্তু কোনও নথি নেই। লকেট সুর চড়িয়ে বলেন, “চোরগুলো লুঠ করতে এসেছে। এজেন্ট বলে পরিচয় দিয়ে লুঠ করতে এসেছে। বেঞ্চের মধ্যে বসে আছে। কোনও নথি নেই। বলছে তৃণমূলের এজেন্ট, তৃণমূলের রিলিভার। একটা কার্ড বা ফর্ম তো দেখাবে। কিছুই নেই। বড় বড় বাতেলা দিচ্ছে।”

লকেট বলেন, “সব ওসি, ডিএমের সই জাল করে কার্ড বানিয়ে এনেছে। নির্বাচন কমিশন বিষয়টি নিশ্চিত করেছে।” এদিকে এরইমধ্যে এই ধনিয়াখালিতেই তৃণমূলের বিক্ষোভেরও মুখে পড়তে হয় লকেটকে। তৃণমূলের স্থানীয় বিধায়ক অসীমা পাত্র বলেন, “ওনারা তো ডাকাত। এখানে এসে নাটক করছেন কেন? ভালভাবে ভোট হচ্ছে দেখে এসেছেন ঝামেলা করতে। এতদিনে একবারও আসেননি।”