“তৃণমূল খেলা শুরু করলেই পালটা ট্রিটমেন্ট দেবে বিজেপি”-ভোটের শুরুতেই হুঁশিয়ারি লকেটের

২০২৪ এ লোকসভা নির্বাচনে সরগরম দেশের রাজনীতি। বিভিন্ন রাজনৈতিক নেতারা বিভিন্ন সভা ও মঞ্চে দিচ্ছেন তাদের ভাষণ।আবার কোথায়ও কোথাও চলছে একে অপরের বিরুদ্ধে কথার লড়াই। আবার কোথাও চলছে সরকারি সুবিধা ও অসুবিধা পাওয়া -না পাওয়ার বিষয়ে চর্চা।

আজ পঞ্চম দফার ভোটেও লকেট চ্যাটার্জি তৃণমূ শিবিরকে দিলেন হুঁশিয়ারি।

তিনি স্পষ্টভাবে জানিয়ে দিলেন ‘আজকের দিনে ওঁরা নানানভাবে কনস্পিরেসি করার চেষ্টা করবে। ওঁদের হাতে আসলে আর কিছু নেই’। এরপর তৃণমূলের ‘খেলা হবে’ স্লোগানের পাল্টা দিয়ে পদ্ম প্রার্থী বলেন, ‘কোনও খেলা হবে না। আমাদের পোলিং এজেন্টদের গায়ে হাত দিলেও ব্যবস্থা নেওয়া হবে’।

প্রসঙ্গত, আজ সকাল থেকেই হুগুলির বিভিন্ন জায়গা থেকে আসছে বিভিন্ন রকমের ছোট খাটো হিংসের খবর। যেমন খানাকুলের রাজহাটি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বিজেপি উপপ্রধানের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুধ্যে। সেই ঘটনা নিয়ে প্রতিবাদ করে বিজেপির কর্মীদের উপর আক্রমন করা হয়েছে। জানাগেছে এই ঘটনায় ৬ জন আহত হয়েছেন। ইতিমধ্যে পুলিশ বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে।