ভোটের দিন দেশবাসীর উদ্দেশে বার্তা রাহুল-প্রিয়ঙ্কার, জেনেনিন কী বললেন তাঁরা?

দেশজুড়ে ৪৯ টি আসনে চলছে ভোট গ্রহণ। সকাল ৭ তা থেকে মানুষ দাঁড়াচ্ছে ভোটার লাইনে। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের বিসিফাত ঘটনা ছাড়া ভোট চলছে শান্তি পূর্ণ ভাবেই আর আজ পঞ্চম দফার ভোটের শুরুতেই রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী দেশবাসীর উদ্যেশে বার্তা দিয়েছেন।
এক্স হ্যান্ডেলে রাহুল গান্ধী জনগণকে বাড়ি থেকে বেরিয়ে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। নিজের পোস্টে রাহুল নিখেছেন, সোমবার পঞ্চম দফার ভোট। প্রথম চার দফায় এটা স্পষ্ট হয়ে গিয়েছে, জনগণ সংবিধান ও গণতন্ত্ররক্ষায় দাঁড়িয়েছে এবং বিজেপিকে পরাস্ত করেছে। জনগণ ঘৃণার রাজনীতিতে ক্লান্ত বলেও মন্তব্য করেছেন তিনি।
তিনি আরও বলেছেন, “যে যার নিজের ইস্যুতে ভোট দিচ্ছেন। কৃষ্করা ভোট দিচ্ছেন ন্যূনতম সহায়ক মূল্য এবং ঋণ থেকে মুক্তির জন্য, মহিলারা ভোট দিচ্ছেন আর্থিক নির্ভরতা এবং নিরাপত্তার জন্য আর শ্রমিকরা ভোট দিচ্ছেন নায্য মজুরির জন্য।”
প্রিয়াঙ্কা গান্ধীও এদিন সকালে নিজের এক্স হ্যান্ডেলের মাধ্যমে জনগণের কাছে ভোট দেওয়ার আবেদন জানিয়েছেন। তিনি বলেছেন, জনগণের একটি ভোটে বছরে এক লক্ষ টাকা গরিব পরিবারের একজন মহিলার অ্যাকাউন্টে আসবে। প্রত্যেক নাগরিক ২৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুবিধা পাবেন। তরুণরা ৩০ লক্ষ সরকারি চাকরি পাবেন। তরুণরা বার্ষিক একলক্ষ টাকার শিক্ষানবিশ পাবে। এসসি/এসটি/ওবিসিরা যথাযথ অংশগ্রহণ করতে পারবেন।”