Weather: রেকর্ড ৪৭.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা! ভারতে ফের শুরু হিটওয়েভের দাপট

দিল্লিতে ফের একবার তীব্র হিটওয়েভের দাপট।শুক্রবার রাজধানীর নজফগড়ে তাপমাত্রা ছিল ৪৭.৪ ডিগ্রি সেলসিয়াস, যা মরশুমের সর্বোচ্চ।
সফদরজং এলাকায় তাপমাত্রা ছিল ৪৩.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ৩ ডিগ্রি বেশি।দিল্লির আটটি এলাকায় তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াসের ঊর্ধ্বে।
IMD দিল্লির জন্য কমলা সতর্কতা জারি করেছে।

পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, রাজস্থানে অতি তীব্র তাপপ্রবাহের অ্যালার্ট।আগামী ২০ মে পর্যন্ত উত্তর ভারতের বেশ কিছু রাজ্যে হিটওয়েভ চলবে।

দিল্লিতে তীব্র তাপপ্রবাহের কারণে মানুষ জনজীবন বিপর্যস্ত।শুক্রবার রাজধানীর তাপমাত্রা ছিল মরশুমের সর্বোচ্চ।অনেক এলাকায় তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াসের ঊর্ধ্বে ছিল।তীব্র লু বয়ে চলেছে।

IMD দিল্লির জন্য কমলা সতর্কতা জারি করেছে।আগামী সপ্তাহান্তেও দিল্লিতে হিটওয়েভের পরিস্থিতি চলবে বলে আশঙ্কা।
পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, রাজস্থানেও তীব্র তাপপ্রবাহের অ্যালার্ট জারি করা হয়েছে।

উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বিহার, ওডিশা, ঝাড়খণ্ড, গুজরাট, সৌরাষ্ট্র এবং কচ্ছতেও একইরকম আবহাওয়া রয়েছে।আগামী ২০ মে পর্যন্ত এই রাজ্যগুলিতে হিটওয়েভ চলবে বলে আশঙ্কা।

চণ্ডীগড়ে শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৪.৫ ডিগ্রি সেলসিয়াস।রাজস্থানের বারমেরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৬.৫ ডিগ্রি সেলসিয়াস।আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, অন্ধ্র প্রদেশে আগামী চারদিন বজ্রপাত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।দক্ষিণ পশ্চিম বর্ষা এ বছর খানিকটা এগিয়ে এসেছে এবং ১৯ মে ভারতের এই অংশগুলিতে প্রবেশ করবে।